শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় অবৈধ নিয়োগ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় অবৈধ নিয়োগ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের জেলাজুড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লাগামহীনভাবে চলছে অবৈধ নিয়োগ বাণিজ্য। বেসরকারি হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার ৩/৪টি পদে নিয়োগ দিয়ে এই বাণিজ্য করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকরা। এই নিয়োগ নিয়ে মারামারি, দলাদলি ও আদালতে মামলার ঘটনাও ঘটছে অহরহ। একটি স্কুল ও কলেজে এই ৩/৪টি পদে চাকরি পেতে কমপক্ষে ৫০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হলেও সেই টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে জমা হচ্ছে না। এই টাকা চলে যাচ্ছে সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসের অফিসারদের পকেটে। শিক্ষা অফিস থেকে ডিজির প্রতিনিধি নিয়োগের চিঠি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে হরিণাকুণ্ডু উপজেলার ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অবৈধ নিয়োগ বোর্ড গঠন করে অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদুজ্জামান খালেক ও সভাপতিকে অবৈধ নিয়োগ বাতিল করে বৈধভাবে নিয়োগের জন্য দাবি জানান বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেনসহ এলাকাবাসী। বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাবনুর বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে গত রোববার ভালকী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও আয়া পদে লোক নিয়োগ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
এই টাকা ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদুজ্জামান খালেক ও ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ামিন চৌধুরী ভাগাভাগি করে নিয়েছেন। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য গোপন রেখে এই নিয়োগকে বৈধতা দেয়ার চেষ্টা করছে। ৫ সদস্যের যে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সদস্য শিপন আলী বলেন, নাইম নামের এক প্রার্থী নিরাপত্তাকর্মী পদে আবেদন করেন। তাকে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে। আরেক প্রার্থী খায়রুল ইসলাম একাই অফিস সহায়কসহ দুই পদে আবেদন করেন। তাকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেয়া হয়েছে। ভালকী মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক খালেদুজ্জামান খালেক বলেন, আমি বৈধভাবে নিয়োগ দিয়েছি। প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ হাতিয়ে নিয়েছি এমন প্রশ্নে বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ামিন চৌধুরী বলেন, ‘সবকিছু বিধি মোতাবেক হয়েছে। স্বচ্ছভাবে প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে।’ কারও কাছ থেকে টাকা নেয়া হয়নি। বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার দপ্তরে আসেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »