সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকিতে পড়েছে কৃষি, কমেছে ক্রয়ক্ষমতা
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকিতে পড়েছে কৃষি, কমেছে ক্রয়ক্ষমতা

প্রতিবেদক

করোনার কারণে দেখা দেওয়া বৈশ্বিক সংকটের রেশ থাকতেই শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশের কৃষি খাতকে ঝুঁকিতে ফেলেছে। গ্রামের মানুষের তো বটেই, জাতীয়ভাবেও মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও কর্মসংস্থানে। মূলত খাদ্য, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

বুধবার ‘ইউক্রেন এবং বৈশ্বিক সংকটে বাংলাদেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা, দারিদ্র্য এবং নীতি উদ্যোগ’ শীর্ষক সেমিনারে উপস্থাপন করা গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত সেমিনারের গবেষণার ফল জানান ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের জেমস থার্লো। ২০২১ সালের জুন থেকে চলতি বছরের জানুয়ারি এবং এ বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের পরিস্থিতি নিয়ে এ গবেষণা করা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য, তেল ও সারের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের কৃষিতে জিডিপি কমেছে ২ দশমিক ৫০ শতাংশ এবং কর্মসংস্থান কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ। আর সার্বিকভাবে জিডিপি কমেছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ, কর্মসংস্থান কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। অবশ্য কৃষিবহির্ভূত খাতে জিডিপি বেড়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ, কর্মসংস্থান বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, পণ্যমূল্য দ্বিগুণ বৃদ্ধির বিপরীতে আয় কমায় বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। জাতীয়ভাবে ক্রয়ক্ষমতা কমেছে ৪ দশমিক ৭০ শতাংশ। গ্রামে এ হার ৫ দশমিক ২০ শতাংশ এবং শহরে ৩ দশমিক ৯০ শতাংশ। দরিদ্র মানুষের মধ্যে ক্রয়ক্ষমতা কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ। এ পরিস্থিতিতে আর্থিক বৈষম্যও বেড়েছে। দারিদ্র্যের হার বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। এর বড় অংশ গ্রামে। পরিস্থিতি সামাল দিতে দরিদ্র মানুষের জন্য খাদ্য ও নগদ সহায়তা বাড়ানোর পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নত ও কার্যকর করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »