বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকি নিয়ে খাল পাড় হচ্ছেন চার গ্রামের মানুষ
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকি নিয়ে খাল পাড় হচ্ছেন চার গ্রামের মানুষ

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুরের গাওখালী বাজার থেকে মনোহরপুর বাজার পর্যন্ত সড়কের ঢালির খালের উপর নির্মিত বক্স কার্লভাটের মুখের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। কার্লভাটের এ বেহাল দশায় মানুষের যাতায়াতের মাধ্যম মোটরসাইকেল, ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের গাওখালি বাজার থেকে ত্রি-গ্রাম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৭ কি. মি. রাস্তাটি কোথাও ইটের সলিং আবার কোথাও মাটির। জনবহুল এ রাস্তা দিয়ে প্রতিদিন চার গ্রামের মানুষসহ স্কুল মাদরাসার কয়েক শত কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির পাশ দিয়ে গড়ে উঠেছে ৬০টি পরিবারের একটি আবাসন প্রকল্প, যার কাজ চলমান। এলাকাবাসী অতি দ্রুত রাস্তাসহ কার্লভাট সংস্কারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কার্লভাট সংস্কারের বিষয়ে ইউনিয়ন পরিষদকে অবগত করা হয়েছে।

দেউলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম বাবুল জানান, ঝুঁকিপূর্ণ কার্লভাটির কাজ এলজিইডির আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। গাওখালি বাজার সংলগ্ন কার্লভাটি খুবই জন গুরুত্বপূর্ণ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, দেড় কি. মি. রাস্তা ও কালর্ভাটির টেন্ডার একই সঙ্গে হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ শুরু করবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »