শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকি নেয় তরুণরা, ফল ভোগ করে সিনিয়র সিটিজেনরা: রাশেদ খান
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকি নেয় তরুণরা, ফল ভোগ করে সিনিয়র সিটিজেনরা: রাশেদ খান

অনলাইন নিউজ: দেশের আন্দোলন-সংগ্রামে তরুণরা ঝুঁকি নিলেও সিনিয়র সিটিজেনরা তার ফল ভোগ করেন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় বক্তৃতা করছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় বক্তৃতা করছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ আয়োজনে ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি: নারী ও তরুণদের নেতৃত্বের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আন্দোলন-সংগ্রাম করবে তরুণরা, আর ফল ভোগ করবে সিনিয়র সিটিজেনরা! তরুণরা সবসময় ঝুঁকি নেয়, কিন্তু মূল্যায়িত হন না।’

রাজনীতিতে নারী ও তরুণদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীরা রাজপথে না নামলে মনে হয় না গণ-অভ্যুত্থান সফল হতো। অথচ সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এই বৈষম্য প্রকটভাবে দেখা যায়। সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা হলেও কোনো ছাত্রী উপদেষ্টা নেই।’

‘শুরু থেকেই সরকার বৈষম্য উৎপাদন করছে, যেখানে আমরা অন্তর্ভুক্তি প্রত্যাশা করছিলাম,’ যোগ করেন রাশেদ।

প্রধান উপদেষ্টার বিদেশ সফর প্রসঙ্গে রাশেদ খান রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ তুলে প্রশ্ন রাখেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ১০০ জন নিয়ে জাতিসংঘে যাবেন, এটা কি তার কাছে প্রত্যাশা করেছিলাম? এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়!’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »