সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না প্রতিবন্ধী মেহেদী
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না প্রতিবন্ধী মেহেদী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে শিক্ষকের জেদের বশে মেহেদী হাসান (১৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। সারদাগঞ্জ আলতাফ মাস্টার ডিগ্রি কলেজ থেকে এবার এসএসসির পরীক্ষার্থী ছিল ওই ছাত্র। দিনমজুর পিতার একমাত্র ছেলে লেখাপড়ায় আগ্রহ থাকলেও ঐ প্রতিষ্ঠানের দাবিকৃত ৪০ হাজার টাকা না দিতে পারায় কলেজ প্রধান হাবিবুর রহমান পরীক্ষা দেয়া থেকে তাকে বঞ্চিত করেন। করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলের বেতন ও ফরম ফিলাপ বাবদ ওই শিক্ষার্থীর কাছে ৪০ হাজার টাকা দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। একজন দিনমজুরের পক্ষে এককালীন এত টাকা দেয়া সম্ভব হয়নি বিধায় তাকে পরীক্ষার সুযোগ দেয়নি ওই শিক্ষক। পরীক্ষা দেয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকায় তার মা-বাবা বিভিন্ন উপায়ে ২৫ হাজার টাকা জোগাড় করে স্কুল প্রধান হাবিবুর রহমানের কাছে গেলেও মন গলেনি। পুরো ৪০ হাজার টাকাই চায় তাদের। শিক্ষার্থীর মা খাদিজা আক্তার জানান, আমাদের না জানিয়ে আমার অসহায় ছেলেকে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, ফলে কম বেতনের এমপিও স্কুলে ভর্তি করতে পারিনি। পরে চাপ দিয়ে টাকা আদায় করেছে। কিন্তু এসএসসির ফরম ফিলাপ কেন এভাবে করলো না।
বিজ্ঞাপন
৪০ হাজার টাকা চেয়েছে, ২৫ হাজার দিলাম, তবুও কেন আমার প্রতিবন্ধী ছেলেটাকে পরীক্ষা দিতে দিলো না। ছেলের ভবিষ্যৎ ওই মাস্টার ধ্বংস করে দিলো। এর দায় তাকেই নিতে হবে। এ ব্যাপারে কাশিমপুর থানা এবং উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস ও জেলা মাধ্যমে শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান। আলতাফ মাস্টার ডিগ্রি কলেজের প্রধান হাবিবুর রহমান বলেন, বেতন, কোচিং ও ফরম ফিলাপ সব মিলিয়ে ৪০ হাজার টাকা পাওনা আছে। তবে ফরম ফিলাপের লাস্ট ডেট শেষ হওয়ার অনেক পরে ২৫ হাজার টাকা নিয়ে এসেছিল তাই আমি রাখিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মঞ্জিল বলেন, ফরম ফিলাপ করাতে না দেয়ায় এক ছাত্র আলতাফ মাস্টার ডিগ্রি কলেজের নামে অভিযোগ দিয়েছে। আমরা ওই প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »