শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা, তরুণ-তরুণী আটক
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা, তরুণ-তরুণী আটক

যশোর অফিস

টিকটকের আড়ালে মাদক ব্যবসা করা দুই তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃতরা হল ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর এবং বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে এমন খবরের ভিত্তিতে আজ মনিহার বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েকজন সহযোগী নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »