শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টেকনাফের থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল দুটি জাহাজ
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেকনাফের থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল দুটি জাহাজ

৬১০ পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটকবাহী দুইটি জাহাজ। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে এম ভি পারিজাত ও এম ভি রাজহংস পর্যটক নিয়ে যাত্রা করেন। বেলা ১২ টার দিকে জাহাজগুলো দ্বীপে পৌঁছবে।

এর আগে নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠাসহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে পর্যটক মৌসুমেও টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। 

সরেজিমনে দেখা যায়, শুক্রবার সকাল থেকে টেকনাফ দমদমিয়াস্থলে এম ভি পারিজাত ও এম ভি রাজহংস পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে টিকেটের জন্য ভিড় করেন ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকরা। 

দমদমিয়া জেটিঘাট পরিদর্শনকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, ‘শুক্রবার সকালে ওই দুটি পর্যটকবাহী জাহাজে করে ৬’শ এর বেশি ভ্রমণকারী সেন্টমার্টিন দ্বীপে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলক ভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘এ রুটে আরও পর্যটকবাহী জাহাজ শনিবার থেকে চলাচল শুরু করার কথা রয়েছে। বিশেষ করে দ্বীপে যেনো পরিবেশ সুরক্ষা থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি জাহাজগুলো যেনো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে।’

এসময় জাহাজে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিন্নাত খানম জানান, ‘প্রথম বারের মতো প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ১’শ জন সদস্য রয়েছে। তবে আসার পথে টেকনাফের রাস্তার অবস্থা খুব খারাপ ছিল।’ 

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন সি-ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, ‘জেলা প্রশাসকের ছাড়পত্র নিয়ে প্রথমদিনে দুইটি জাহাজে ৬১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে রওনা দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, ‘কোন জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য আমরা তদারকি করছি।’

সর্বশেষ গত বছরের মার্চের মাঝামাঝি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করেছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »