শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কুয়াকাটায় ট্যুর অপারেটরদের নিয়ে প্রথম ভার্চুয়াল প্রশিক্ষণ
প্রকাশ: ২০ মে, ২০২০, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কুয়াকাটায় ট্যুর অপারেটরদের নিয়ে প্রথম ভার্চুয়াল প্রশিক্ষণ

কে এম জহির, কুয়াকাটা থেকে : করোনা আক্রান্তে গোটা দেশ যখন লকডাউনে, দেশের পর্যটন শিল্প যখন স্থবির, ঠিক তখন অন্ধকারে আলোর ঝলকানির মতো পর্যটন সংশ্লিষ্ঠদের জন্য নতুন দিগন্ত উম্মোচন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। কর্মহীন অবস্থায় থাকা ট্যুর অপারেটরদের নিয়ে এই প্রথম শুরু হয়েছে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল প্রশিক্ষণ। এই কর্মসূচী একদিকে যেমন ট্যুরিজমকে এগিয়ে নিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে, অপারদিকে কর্মহীন ট্যুর অপারেটরগন আর্থিক ভাবে লাভবান হবেন। পর্যটন কর্মীদের এই দু:সময় এমন একটি কর্মসুচী নেয়ায় ভীষন খুশি অংশগ্রহনকারীরা ।

মঙ্গলবার বেলা ১১ টায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) এর সদস্যদের করোনা সংকট উত্তরণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ২ দিন ব্যাপি অনলাইন ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালক ( যুগ্ন সচিব) আবুতাহের মোহাম্মদ জাবের। এছাড়াও কর্মশালায় সম্পৃক্ত ছিলেন,ট্যুরিজম বোর্ট উপ- পরিচালক, মোহাম্মদ সাইফল ইসলাম,সহকারী পরিচালক বোরহান উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ ( টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান এবং মনিরুজ্জামান মাসুম, নুরাইন শারমিন আফরোজি। এই প্রশিক্ষনে অনলাইনে কুয়াকাটার ৩০ জন ট্যুর অপারেটর অংশ নেয়।
ট্যুর অপারেটর এসোসিয়েশ অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি একটি চমৎকার উদ্যোগ। ট্যুর অপারেটররা বসে না থেকে অনন্ত ভবিষ্যতের জন্য প্রশিক্ষন নিয়ে দক্ষতা বৃদ্ধি করতে পেরেছে, অপরদিকে আর্থিক ভাবেও সহযোগীতা পাচ্ছে । এমন একটি কর্মসূচী হাতে নেয়ায় ধন্যবাদ জানিয়েছন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কে ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »