শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে

বাংলাদেশের সাংবাদিকেরা প্রায়ই শারীরিক হামলা ও হুমকির শিকার হয়ে থাকেন। বিশেষ করে নারী সাংবাদিকেরা কর্মক্ষেত্র ও কর্মক্ষেত্রের বাইরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন আয়োজিত ‘সেফটি অব জার্নালিস্ট উইথ ফেমিনিস্ট অ্যাপ্রোচ’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।

আর্টিকেল নাইনটিনের প্রশিক্ষণে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের ২১ সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল। তিনি বলেন, বাংলাদেশে নারী সাংবাদিকেরা আইনি সুরক্ষার অভাব ও সাংস্কৃতিক পক্ষপাতের কারণে কর্মক্ষেত্রের ভেতরে এবং বাইরে সহিংসতা, বৈষম্য, উৎপীড়ন ও হয়রানির সম্মুখীন হন।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকেরা শারীরিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, ডিজিটাল নিরাপত্তা এবং আইনি নিরাপত্তার বিষয়ে ধারণা লাভ করেন। এ ছাড়া মহামারি চলাকালে কীভাবে নিরাপদ থাকা যায় এবং কীভাবে ঝুঁকি মূল্যায়ন করে সাংবাদিকতা করা যায়, সে বিষয়ও জানতে পেরেছে সাংবাদিকেরা।

ফ্রন্টলাইন ডিফেন্ডারের এশিয়া কো-অর্ডিনেটর সাঈদ আহমাদ এবং উন্নয়ন পরামর্শক ও প্রশিক্ষক মো. মোজাহিদুল ইসলাম যৌথভাবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »