সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজেল-সারের দাম বাড়ায় কৃষকের মাথায় হাত
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ৩:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিজেল-সারের দাম বাড়ায় কৃষকের মাথায় হাত

সংবাদদাতা :
রোপা আমনের এই ভরা মৌসুমে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর পর ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের কৃষকরা।

এতে উৎপাদন খরচ ও পরিবহন খরচ দুটোই বাড়বে বলে আশঙ্কা জানিয়েছেন তারা।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সারের দাম কেজিতে ৬ টাকা বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে ৫৫০ টাকা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ প্রতি বিঘায় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বাড়বে।

এক একর জমিতে এবার আমন আবাদ করেছেন নবাবগঞ্জের কৃষক দুলাল চন্দ্র মহন্ত। আগে তার এক একরে জমি চাষ ও সেচে খরচ পড়তো প্রায় সাড়ে ৪ হাজার টাকার মতো। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তার খরচ বাড়বে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা।

এখনও আরও দুটি সেচ দিতে হবে বলে তিনি জানান।

জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার বাইলে হামার আর কি করার। হামক তো চাষ চালায় নেয়া লাগিবে।’

এদিকে অনাবৃষ্টির কারণে এ বছর সেচ দিয়ে ধান আবাদ করতেও বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

দিনাজপুরের বিরল উপজেলার কৃষক সোহরাব আলী বলেন, ‘সার ও তেলের দাম বাড়ায় মানুষ এখন চাষাবাদ ছেড়ে দিচ্ছে। কারণ ফলন উৎপাদন ব্যয় বাড়ছে অন্যদিকে কৃষক তার ফসলের ন্যয্য দাম পাচ্ছে না। কৃষক যদি ধান চাষ না করে, তাহলে দেশের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। বাইরের থেকে চাল এনে তো দেশ চালানো সম্ভব না।

সুত্র : ডেইলী স্টার




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »