সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিম সিন্ডিকেটের মূলহোতার গোডাউনে অভিযান, জরিমানা
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ১১:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিম সিন্ডিকেটের মূলহোতার গোডাউনে অভিযান, জরিমানা

সারাদেশে ডিমের দাম বৃদ্ধির কারসাজি করা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার গোডাউনে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফয়সাল এন্টারপ্রাইজকে আড়াই লাখ টাকা জরিমানা সহ তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকার ফয়সাল এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।

এর আগে বাইপাইল সংলগ্ন বগাবাড়ি বাজার এলাকার আসিফ-হোসাইন এন্টারপ্রাইজকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ফয়সাল আশুলিয়ার গোরাট এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে কাজী ফার্মের অনলাইন ডিমের হাটে বিটিং করে বেশি দামে ডিম কিনেছিলেন এই ফয়সাল। তিনি প্রতিশত ডিম ১০৫০ টাকার জায়গায় ১২০০ টাকা করে ক্রয় করেছিলেন। এরপর থেকেই সারা দেশে ডিমের দাম বেড়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ আগস্ট দেশের সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস ১০৫০ টাকা ডিমের দাম নির্ধারন করেন। এসময় ফয়সাল ১২০০ টাকা ডাক তুলে ডিম কিনে নেয়। এরপরই সারা দেশে পাইকারি ডিম প্রতিপিছ ১২ টাকা হারে বিক্রি হয়। তবে সারা দেশে সাড়ে ৪ কোটি ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ৫ কোটি। কিন্তু কারসাজি করে ডিমের দাম বাড়িয়েছিলেন এই ব্যবসায়ীরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিমের দাম বাড়ানোর কারসাজির অভিযোগে বগাবাড়ির দুটি দোকান ও সরকার মার্কেট এলাকার ফয়সাল এন্টারপ্রাইজকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান ডিম ক্রয়ের রশিদ দেখাতে পারছেন না। বিক্রয়ের সময় কোন ক্রেতাকে রশিদ দিচ্ছেন না। মূল্য তালিকা টানানোর যে নিয়ম সেটাও তারা মানছেন না।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »