শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরগুনার বাসিন্দা সাংবাদিকের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা টিআরআই ওয়ার্ল্ড তুরস্কের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, সোহাগ ইউনুচ, বাছেদ আকন,সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন, পাথরঘাটা উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন নাসির আহমেদ, পাথরঘাটা ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, বরগুনা জেলা সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান।

বক্তারা, বরগুনার আর্থ-সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নদী ভাঙন রোধ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া নদী ও সমূদ্র তীরবর্তী মানুষের উন্নয়নে উপকূল এলাকার জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

এই সংগঠন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ঢাকায় অবস্থানরত বরগুনার প্রতিটি সাংবাদিককে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং পেশাগত সমস্যাগুলো একসাথে সমাধান করতে পারি বলেন বক্তারা।

পরে সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, সিনিয়র সহ সভাপতি ছলিম গাজী, সহ সভাপতি আবু জাফর, এইচ এম তৌহিদ হাসান, যুগ্ম সম্পাদক এম এ আজীম, রুকাইয়া নাজরিন, গাজী শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক মিরন আহমেদ, দফতর সম্পাদক এম সোলায়মান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আহমেদ ফেরদৌস খান, জনকল্যান সম্পাদক মিরাজ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ফাহিম মোনায়েম, নাসির উদ্দিন, কবিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবুল, তৌহিদুল ইসলাম, আবু সালেহ মুছাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »