মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৩, ২:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছে। কারাগারটির ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০ হলেও শনিবার দুপুর পর্যন্ত কারাগারে ১০ হাজার ৩০৬ জন বন্দি আটক রয়েছে।

অতিরিক্ত বন্দির চাপ কমাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের নিয়মিত গাজীপুরের কাশিমপুরের ৩টি কারাগারে বদলি করা হয়। ফলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও বর্তমানে বন্দির সংখ্যা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে গড়ে সাড়ে ৮ হাজার থেকে ৯ হাজার বন্দি অবস্থান করে থাকে। কিন্তু রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ও নেতাকর্মীরা আটক হওয়ায় সাম্প্রতিক সময়ে বন্দির সংখ্যা বেড়ে গেছে।

অতিরিক্ত বন্দিদের খাবার ও বাসস্থানের বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, গাজীপুরের কাশিমপুরে নির্মিত ৪ কারাগারের মধ্যে মহিলা কারাগার বাদে ৩ কারাগারে শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি স্থানান্তর করা হয়। এতে আমাদের চাপ অনেকটাই কমে যায়।

তিনি আরও বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা কাগজে কলমে ৫ হাজার ৪৯০ হলেও প্রকৃতপক্ষে এখানে তিনগুণ বন্দি থাকতে পারে।

এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন বন্দির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৬ ফুট জায়গা। কিন্তু বাস্তবতায় ৩৬ ফিট জায়গায় ৩ জন থাকতে পারে। সে হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩ গুন বন্দি রাখাও সম্ভব। যদিও সে পরিস্থিতি এখনো হয়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের শস্য ভাণ্ডারে সব সময় চাহিদার দ্বিগুণ খাদ্য মজুদ থাকে। ফলে হঠাৎ বন্দি বেড়ে গেলেও খাওয়ায় কোনো সমস্যা হয় না।

জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৮টি ছয়তলা ভবন রয়েছে। যেখানে সাধারণ বন্দিরা থাকে। ৪টি চারতলা ভবনে দুর্ধর্ষ অপরাধীরা থাকে। আর ডিভিশনপ্রাপ্তদের জন্য রয়েছে আলাদা ভবন। মানসিক রোগী ও প্রতিবন্ধী বন্দীদের জন্য আলাদা একটি দ্বিতীয় তলা ভবন রয়েছে।

পুরো রাজধানী ও ঢাকা জেলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের নির্দেশে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির চাপ বেড়ে গেলে কাশিমপুরের ৩টি কারাগারে স্থানান্তর করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »