● ●


ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগ সম্পর্কিত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক চিঠিতে ঢাবি কর্তৃপক্ষ ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানকে নিয়োগ দেয়। জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন একই বিভাগের শিক্ষক লালা রুখ সেলিম।

.

রিট আবেদন থেকে জানা যায়, বিভাগটির বিদায়ী চেয়ারম্যানের তিন বছরের মেয়াদ গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী, কোনো বিভাগের চেয়ারম্যানের মেয়াদ শেষের এক মাস আগে কর্তৃপক্ষ দায়িত্বে থাকা চেয়ারম্যানকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে অবহিত করে থাকেন, যা এ ক্ষেত্রে হয়নি।

দায়িত্বরত চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৫ সেপ্টেম্বর ভাস্কর্য বিভাগের একাডেমিক কমিটির সভা হয়। ওই সভায় জ্যেষ্ঠতার ভিত্তিতে লালা রুখ সেলিমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে রেজিস্টারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে বিভাগের তৎকালীন চেয়ারম্যানকে ভাস্কর্য বিভাগের পরবর্তী চেয়ারম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।

.

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী ইয়াসির আরফাত খান ও আরিফুর রহমান।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে লালা রুখ সেলিমকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য (প্রশাসন), রেজিস্টার (ভারপ্রাপ্ত) ও ভাস্কর্য বিভাগের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »