শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘তথ্য আপা’ কার্যক্রম নামে আছে কাজে নেই
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘তথ্য আপা’ কার্যক্রম নামে আছে কাজে নেই

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে সুফল মিলছে না ‘তথ্য আপা’ কার্যক্রমের। তথ্য আপা কী বা তার কার্যক্রম কী— এ সম্পর্কে ধারণা নেই এসব এলাকার বেশিরভাগ নারীর।বাকেরগঞ্জ তথ্য আপা সূত্রে জানা যায়, ওয়েবপোর্টালের তথ্যভাণ্ডারে রয়েছে নারীদের জন্য প্রয়োজনীয় তথ্যের বিশাল সমাহার। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার, আইনি সহায়তা এবং ব্যবসাবিষয়ক ছয়টি বিভাগে নারীদের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করে তৈরি করা হয়েছে এ তথ্যভাণ্ডার।তথ্যের জগতে নারীদের সহজ প্রবেশাধিকার এখানে নিশ্চিত করা হয়েছে। যাতে তারা অতিদ্রুত তাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারেন এবং তথ্যের সাহায্যে তাদের সমস্যা সমাধানে নিজেরাই দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন। রয়েছে আইপি টিভি।এসব নিয়ে মাসে দুটি করে উঠানবৈঠক করার কথা। করোনাকালীন উঠানবৈঠক বন্ধ থাকায় মাসে চারটি করে ওঠান বৈঠক করার নির্দেশনা দেওয়া হয় তাদের। তবে এগুলো সবই কাগজ-কলমে বন্দি; বাস্তবচিত্র একেবারেই ভিন্ন।এসব বিষয়ে উপজেলার একাধিক গ্রামীণ নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তথ্য আপার কার্যক্রম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তথ্য আপা কি এটিই তারা জানেন না।তথ্য আপার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে উপজেলার চরামদ্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য মোসা. ইরানী বেগম বলেন, এ কার্যক্রম সম্পর্কে আপনার কাছে শুনছি। তথ্য আপা নামে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।একইভাবে চরাদী, দাড়িয়াল, দুর্গাপাশা, নুলায়, ফরিদপুরসহ কয়েকটি ইউনিয়নের একাধিক নারী ইউপি সদস্যের সঙ্গে কথা বলে একই তথ্য মিলছে তথ্য আপার বিরুদ্ধে।এ সম্পর্কে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা তথ্য আপা মাহাবুবা সিকদার বলেন, তথ্য আপার কার্যক্রম সম্পর্কে প্রচারণায় কোনো ঘাটতি রাখিনি। এসব বিষয়ে এ অঞ্চলের নারীদের শেখার ও জানার আগ্রহ কম। এ ছাড়া উপজেলার তথ্য আপার অফিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মধ্যে হওয়ায় খুঁজে পেতেও কিছুটা সমস্যা হয়। করোনাকালীন কার্যক্রম চালাতে না পারায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবে করোনার পর মাসে চারটি করে উঠানবৈঠক করার নির্দেশনা দেওয়া হলেও অর্থাভাবে তা বিঘ্ন ঘটে।জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল  জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের কার্যক্রম যাতে সব ইউনিয়নের রিমোট এরিয়া পর্যন্ত যায় সে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »