শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তদন্ত কমিটি গঠন, মামলার বাদীর দপ্তর বদল
প্রকাশ: ১৮ মে, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তদন্ত কমিটি গঠন, মামলার বাদীর দপ্তর বদল
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক করে রাখার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। গতকাল সোমবারের তারিখে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির দুই সদস্য হলেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুছ সালাম ও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সাংবাদিক রোজিনা ইসলামকে সেখানে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য বারবার বলা হলেও তা দেওয়া হয়নি। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। ওই দিন রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ পুলিশ তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। রোজিনা ইসলাম এখন কারাগারে।

দুর্নীতির রিপোর্ট করায় রোজিনা ইসলাম আক্রোশের শিকার

রোজিনা ইসলাম দেশের নামকরা সাংবাদিকদের একজন। তিনি প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। সাংবাদিকতার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। কিন্তু স্বাস্থ্যসেবা বিভাগের তদন্ত কমিটির অফিস আদেশে রোজিনা ইসলামের সাংবাদিক পরিচয়টিই অগ্রাহ্য করা হয়েছে। সেখানে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে জনৈক রোজিনা ইসলাম নামীয় এক নারী ১৭ মে বেলা দুইটা ৫৫ ঘটিকায় একান্ত সচিবের অনুপস্থিতিতে প্রবেশ করে অসৎ উদ্দেশ্যে সরকারি গুরুত্বপূর্ণ/মূল্যবান গোপনীয় কাগজপত্রাদির (ডকুমেন্টস) ছবি তোলা এবং হার্ড কপি নিজের শরীরে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় আটক হওয়ার ঘটনা তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির অফিস আদেশে আগেই রোজিনা ইসলামকে দোষী সাব্যস্ত করে বলার পর এই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ সঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর

এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. শিব্বির আহমেদ ওসমানীর দপ্তর বদল করা হয়েছে। তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় পদায়ন করা হয়েছে। গত সোমবারের অফিস আদেশে এই বদলি করা হলেও আজ সেটি জানা যায়। একই আদেশে আরও পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »