মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান!
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান!

বিডি ২৪ নিউজ অনলাইন: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও মা বেগম খালেদা জিয়া।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করেছেন, কিভাবে প্রিয় মা বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন।

তিনি যখন মায়ের চিকিৎসা নিয়ে ব্যতিব্যস্ত তখন রাজনৈতিক প্রতিহিংসায় দেশে-বিদেশে একটি শ্রেণি গুজব অপপ্রচারে উঠে-পড়ে লেগেছেন। নানা সমালোচনায় তারেক রহমানকে খাটো করতে বক্তৃতা-বিবৃতি, টকশো, ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই? এমনকি তারেক রহমানের দেশে না ফেরার পেছনে মাইনাস ফর্মুলাসহ নানা মনগড়া ফর্মুলা সামনে আনা হচ্ছে।

তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে নিয়ে গুজব ও অপপ্রচারকে পাত্তা না দিয়ে তিনি দায়িত্বশীল সন্তান হিসেবে মমতাময়ী মায়ের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের ঢাকায় আনা, লন্ডনে নিতে কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাসহ চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দেশে ফেরার আগে বেগম জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন এটি চূড়ান্ত। আর সেটি তফসিল ঘোষণার পরপরই। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টিই তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলেই এরপরই তিনি দেশে ফিরতে চান। তবে কোনো কারণে যদি সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা আরো বেশি বিলম্বিত হয়, তাহলে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে আসবেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই। যারা না আসার কথা ছড়াচ্ছে, তারা ছড়াবেই। তার নেতৃত্বেই দল নির্বাচনে অংশ নেবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়েই দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনিই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তিনি আরো বলেন, তারেক রহমান যখন মনে করবেন তখনই দেশে ফেরবেন। তার ফেরার বিষয়ে কোনো ধরনের বাধা নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »