বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তরুণরাই আগামী দিনের নেতা : স্পীকার
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তরুণরাই আগামী দিনের নেতা : স্পীকার

বাসস : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতা।মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষন কাজে লাগিয়েই তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দক্ষ কারিগরে পরিণত হবে।
তিনি আজ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পিয়ারসন এডেক্সেল আয়োজিত ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। এদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতার সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেবে।
স্পীকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার প্রসারে তিনি অভিভাবকদের স্মার্টফোনের মাধ্যমে আর্থিক সহযোগিতা করছেন।
এসময় স্পীকার পিয়ারসন কোয়ালিফিকেশনে অনবদ্য ফলাফল অর্জনের জন্য মনোনীতদের পুরস্কার প্রদান করেন। সাড়া বিশ্বে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেবার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর হ্যারিয়েট গার্ডনার, পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট এমা হোয়েল এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ বক্তৃতা করেন।
নাইনথ একাডেমিক অ্যাওয়ার্ড সেরেমনির এই অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »