মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ
প্রকাশ: ৫ মে, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ

 

তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বা প্রধান তাপ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। ঢাকার প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বুশরা আফরিন।

বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে। কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোন করেছেন তিনি। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ওই চুক্তির আওতায় দুই বছরে ঢাকায় ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

চিফ হিট অফিসারের কাজ কী?

একজন চিফ হিট অফিসারের দায়িত্ব শহর বা সংস্থার ওপর নির্ভর করে। একজন চিফ হিট অফিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে-শহরের তাপ হ্রাস করার জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা। এর মধ্যে রয়েছে শহরের তাপমাত্রা সর্বোচ্চ এমন এলাকাগুলো চিহ্নিত করা। এই এলাকাগুলোর সবুজ অবকাঠামো যেমন পার্ক, গাছ, ছাদ ও ফুটপাত ব্যবহার ও সংস্কার করে ওইখানকার তাপ কমানো।

এছাড়া শহর যারা বয়স্ক, ছোট শিশু আছে তাদের চরম তাপের স্বাস্থ্যগত প্রভাব থেকে রক্ষা করার পরিকল্পনা তৈরি করেন চিফ হিট অফিসার। একই সঙ্গে একজন চিফ হিট অফিসার জনসাধারণের মাঝে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অতিরিক্ত তাপের সময় কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নির্দেশনা প্রদান ও প্রচারণা চালাবেন।

যেহেতু নগরের তাপ নিয়ন্ত্রণে একজন চিফ হিট অফিসার কাজ করে থাকেন, তাই নগর ব্যবস্থাপনার অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করেন। সামগ্রিকভাবে একজন প্রধান তাপ কর্মকর্তার লক্ষ্য হলো জনস্বাস্থ্য, অবকাঠামো এবং পরিবেশের ওপর তাপের নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করা এবং পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকা যায় এমন কার্যক্রম গ্রহণ করেন।

বুশরা আফরিন গণমাধ্যমকে বললেন, চিফ হিট অফিসার হিসেবে শুরুতে তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবেন। আমরা হিট মেসেজিং নিয়ে কাজ করব, সচেতন করব। কারণ সচেতনতা প্রতিরোধের প্রথম ধাপ। বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং যারা শারীরিকভাবে অসুস্থ মানুষ, তারা যেন নিরাপদে থাকে। এগুলো আমাদের এখানে মানুষ জানে না।

তিনি আরও বলেন, আর্শক-রকের সঙ্গে কাজ করার মূল কারণ, এ সংস্থা বহু বছর ধরে নগরে তীব্র তাপপ্রবাহ নিয়ে কাজ করছে। সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেয় তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »