রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিনি ঘুষ নেন লক্ষাধিক টাকা
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিনি ঘুষ নেন লক্ষাধিক টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী বাবুল আহমেদের বিরুদ্ধে পেনশনের টাকা উত্তোলনসহ সব কাজেই ঘুষ নেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। তার প্রধান লক্ষ্য থাকে পেনশনের টাকা উত্তোলনকারীরা। তাদের কারও কারও কাছ থেকে লক্ষাধিক টাকাও ঘুষ নেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পেনশনের টাকা উত্তোলনে এক নারীর কাছ থেকেই নানা অজুহাতে ১ লাখ ১২ হাজার টাকা ঘুষ নেন বাবুল আহমেদ। এ ঘটনার বিচার চেয়ে গত বছরের ৫ ডিসেম্বর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন মনিয়ন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) জয়া রাণী চক্রবর্তী। তিনি ছাড়া আরও কয়েকজন এ ধরনের অভিযোগ করেছেন বাবুলের বিরুদ্ধে।

জয়া রাণী চক্রবর্তীর অভিযোগ থেকে জানা গেছে, জয়া রাণী চক্রবর্তী দীর্ঘদিন চাকরি করেছেন। চাকরিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার প্রয়োজনে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সিদ্ধান্ত নেন। এ জন্য অনেক অর্থের প্রয়োজন হওয়ায় পেনশনের টাকার জন্য তার স্বামী অজয় চক্রবর্তী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী বাবুল আহমেদের শরণাপন্ন হন।

অভিযোগ পত্রে জয়া রাণী চক্রবর্তী আরও উল্লেখ করেন, অফিস সহকারী বাবুল আহমেদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে পেনশনের টাকার অনুমোদন পাস করাতে খরচ বাবদ বিভিন্ন ধাপে ১ লাখ ১২ হাজার টাকা নেন।

অনুসন্ধানে জানা গেছে, এক যুগের বেশি সময় এখানে চাকরি করছেন অফিস সহকারী বাবুল আহমেদ। তার ইচ্ছায় চলছে পরিবার পরিকল্পনা অফিস। উপজেলার পাঁচটি ইউনিয়নের মাঠকর্মীদের পেনশনের টাকা উত্তোলনসহ বিভিন্ন আর্থিক সুবিধা পেতে তাকে টাকা দিতে হয়। এ ছাড়া হয়রানি ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়াসহ নানা অনিয়মেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

জানতে চাইলে বাবুল আহমেদ আরটিভি নিউজকে বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। তবে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বাবুলকে ‘আমার বাবুল’ সম্বোধন করে বলেন, সে এ রকম কোনো কাজ করতেই পারে না।

তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান। তিনি বলেন, বাবুল আহমেদের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসন ইউনিটের সহকারী পরিচালক ফখরুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অগ্যজাই মারমা বলেন, বাবুল আহমেদের ব্যাপারে জানতে পেরেছি। অপরাধ প্রমাণিত হলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »