শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তেতুঁলিয়ার তীরে মা-ইলিশের হাট, চলে ইঁদুর-বিড়াল খেলা
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তেতুঁলিয়ার তীরে মা-ইলিশের হাট, চলে ইঁদুর-বিড়াল খেলা

 দশমিনা প্রতিনিধি 

ইলিশ সম্পদ উন্নয়নে প্রতি অর্থবছরে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। অন্যতম লক্ষ্য ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের সহায়তা প্রদান করে মা-ইলিশ নিধন থেকে বিরত রাখা। বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয় মা-ইলিশ রক্ষা ও জেলেদের নানা সহায়তায়। তবুও রাতের আঁধারে তেতুঁলিয়ার তীরে বসে মা-ইলিশের হাট।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় জেলেদের জন্য নানা সময় আসে নানান বরাদ্দ। যে দপ্তরের আওতায় জেলেদের নানা বরাদ্দ দেওয়া হয়, সেই দপ্তরের আওতায় থাকা পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য বিভাগের নেই দ্রুতগতির নৌ-যান। কমগতি সম্পন্ন নৌ-যান দিয়ে চলে জেলে আর মা-ইলিশ রক্ষার দায়িত্ব থাকা সংশ্লিষ্টদের মাঝে ইঁদুর-বিড়াল খেলা।

মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাতের আঁধারে তেতুঁলিয়া নদীর তীরের একাধিক পয়েন্টে আড়াই থেকে ৩ হাজার টাকায় প্রতি হালি বেচা-কেনা হয় মা-ইলিশ। একাধিক সিন্ডিকেট কম টাকায় কিনে তা মজুদ করে বিক্রি করছেন আবার চড়া দামে।

রাত ১২টার পর তেতুঁলিয়ার পাড়ে গেলেই দেখা মিলবে পাইকারদের। মা-ইলিশ রক্ষার দায়িত্ব থাকা সংশ্লিষ্টরা কম গতিসম্পন্ন নৌ-যান নিয়ে জেলেদের ধাওয়া দিলে অনায়াসে জেলেরা পালিয়ে যান। আবার একদিকে ধাওয়া দিলে অন্যদিকে জাল ফেলেন জেলেরা। রীতিমতো তেতুঁলিয়া আর বুড়াগৌরঙ্গ নদীতে চলছে মা-ইলিশ নিধনের মহোৎসব।

তবে মা-ইলিশ রক্ষায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল-হেলাল ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলে ইলিশ নিধন না করা জেলেদের দাবি। তাদের মতে, একজন ইউএনওর সদিচ্ছায় মা-ইলিশ রক্ষা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর থেকে ইলিশসহ সব ধরনের মাছ নিধনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাসান মোর্শেদ বলেন, সংশ্লিষ্টরা কঠোর হলে জেলেরা মাছ ধরার সাহস করবে না। মৎস্য বিভাগ হয়তো ইচ্ছা করেই ধীরগতির নৌ-যান ব্যবহার করে। যাতে জেলেরা পালিয়ে যেতে পারে। মৎস্য বিভাগ টাকার বিনিময়ে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেন এমন বিষয় শুনেছি। আমরা যারা রাজনীতি করি তারা মদদ দেই না বা এগুলো করিও না।

দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদারের নাম্বারে বক্তব্যের জন্য ফোন করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, এটা সত্য যে আমাদের মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের সক্ষমতা পর্যাপ্ত নয়। তবে আমরা সমন্বয়ের চেষ্টা করছি। আরও সমন্বয়ের প্রয়োজন আছে। কিছু পয়েন্টে মা ইলিশ আহরণ ও কেনাবেচা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »