সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তেল ব্যবসায়ীরা এক রাতেই কোটিপতি হয়ে গেল
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তেল ব্যবসায়ীরা এক রাতেই কোটিপতি হয়ে গেল

প্রতিবেদন

জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় রাজিব নামের একজন পাঠাও রাইডার বলেন, জ্বালানি তেলের দামের কারণে এখন সবকিছুরই দাম বেড়ে যাবে। একটা গণতান্ত্রিক দেশে এভাবে হুট করে বেড়ে যাবে এটা মেনে নেয়া যায় না।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনি আমার প্রতিক্রিয়া জানতে চাইছেন। কি প্রতিক্রিয়া দেব বলেন? খুশিতে তো আত্মহত্যা করতে ইচ্ছে করছে।

তিনি বলেন, সবকিছুর দাম দিনে দিনে বাড়বে এটা স্বাভাবিক। কিন্তু রাতারাতি জ্বালানি তেলের দাম এভাবে বেড়ে যাওয়ায় তেল ব্যবসায়ীরা তো এক রাতেই কোটিপতি হয়ে গেল।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাইকার বলেন, একটা গণতান্ত্রিক দেশে এভাবে সবকিছু হয়ে যাচ্ছে। আমরা মেনে নিচ্ছি, মেনে নিতে বাধ্য হচ্ছি। এভাবে দেশ চলতে পারে না।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টায় হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »