শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ত্বকের কালচে দাগ-ছোপ দূর করবেন যেভাবে
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্বকের কালচে দাগ-ছোপ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

ত্বকের কালচে দাগ-ছোপ দূর করবেন যেভাবে

বিভিন্ন কারণে ত্বকে পড়ে কালচে দাগ-ছোপ। হরমোনের ভারসাম্যহীনতা, হাইপারপিগমেন্টেশনসহ বেশ কয়েকটি কারণ মুখের চারপাশে কালো দাগ বা ছোপ পড়তে পারে। আসলে এপিডার্মিসের গভীর স্তর মেলানিন উৎপন্ন করে, রঙ্গক যা ত্বককে তার রং দেয়।

যদিও মেলানিন সূর্যের রশ্মি ও ক্ষতিকারক রাসায়নিক থেকে ত্বককে রক্ষা করার জন্য অপরিহার্য, তবে এর অত্যধিক পরিমাণে পিগমেন্টেশন ও কালো দাগ পড়ে ত্বকে।

অনেকের ত্বকেই কালচে দাগছোপ পড়ে, তবে বেশিরভাগই তা মেকআপ দ্বারা ঢেকে রাখেন। তবে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু ত্বকের কালচে দাগ দূর করতে পারবেন।

এ বিষয়ে ভারতের দ্য এস্থেটিক ক্লিনিকের কসমেটিক ডার্মাটোলজিস্ট ও ডার্মাটো-সার্জন ডা. রিঙ্কি কাপুর জানান, মুখের চারপাশের ত্বক পাতলা হওয়ায় বেশি সংবেদনশীল। এই কালো দাগগুলো উচ্চ পরিমাণে মেলানিনের ফল।

মুখের চারপাশে উচ্চ পরিমাণে মেলানিন অনেক কারণে ঘটতে পারে যেমন- সূর্যের এক্সপোজার, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে সৃষ্ট মেলাসমা, প্রদাহজনিত হাইপারপিগমেন্টেশন এমনকি এর জন্য আবহাওয়াও দায়ী।

ত্বকের কালচে দাগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ঘরোয়া কোন কোন উপাদান সবচেয়ে কার্যকরী সে বিষয়েও জানিয়েছেন ডা. কাপুর। জেনে নিন ত্বকের কালচে দাগ-ছোপ দূর করার উপায়-

লেবু

লেবু কোলাজেন বাড়ায় ও প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্যসম্পন্ন। মধু বা টকদইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করলে উপকৃত হবেন। এর অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।

বেসন

ত্বকের ক্লিঞ্জার হিসেবে কাজ করে বেসন। ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে এই প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের কালচে দাগও হালকা করে। এজন্য বেসন, এক চিমটি হলুদ ও সামান্য কাঁচা দুধ দিয়ে মাস্ক তৈরি করুন।

ত্বকের কালচে স্থানে এটি ব্যবহার করুন ও ১০-১৫ মিনিটের জন্য শুকিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

পেঁয়াজের রস

পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এটি। এমনকি ত্বকের কোষগুলোকে সুস্থ রাখতে ও বার্ধক্যজনিত লক্ষণগুলো কমাতেও সাহায্য করে পেঁয়াজের রস।

 

আলু

ভিটামিন ও খনিজে ভরপুর আলুর রস ত্বকের কালচে দাগ দূর করতে দারুন কার্যকরী। এজন্য আলুর রস ত্বকের কালচে স্থানে ব্যবহার করুন, এরপর শুকিয়ে ধুয়ে নিন ত্বক।

মটরশুঁটির গুঁড়া

কিছু শুকনো মটরশুঁটি মিহি করে গুঁড়া করে নিন। দুধের সঙ্গে মিশিয়ে মিসৃন পেস্ট তৈরি করুন। এই মাস্ক ত্বকে ব্যবহার করে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সবুজ মটরশুঁটি মেলানিন কমায়, ফলে ত্বকের পিগমেন্টেশন হালকা হতে শুরু করে।

সূত্র: হেলথশটস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »