শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


থানায় রাম ছাগল আটক নিয়ে লঙ্কাকাণ্ড
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

থানায় রাম ছাগল আটক নিয়ে লঙ্কাকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলায় একটি রাম ছাগলকে আটক রাখার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পুলিশ প্রশাসন। অবশেষে আটক ছাগলটিকে খোয়াড়ে রাখা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার (২ আগস্ট) বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহমেদের একটি রাম ছাগল বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। তখন ছাগলটিকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাগলটি থানায় আটক ছিল। পরে শনিবার সরকারী ইজারাকৃত গবাদিপশু বন্দি কারখানা (খোয়াড়) এর মধ্যে দেওয়া হয়।

বিষয়টি জানার পর গতকাল শনিবার (৬ আগস্ট) বিকেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্যের ছাগল থানার ভেতরের গাছ নষ্ট করায় আটক করা হয়। এ ঘটনায় সংসদ সদস্যসহ আরও কয়েকজন ছাগলটি ছেড়ে দেওয়ার জন্য আমাকে ফোনে অনুরোধ করেছেন। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। কিন্তু আমরা ছাগলটিকে পার্শ্ববর্তী খোয়াড়ে জমা দিয়েছি।

এ বিষয়ে রামছাগলের মালিক ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, আমার ১০ বছরের নাতি নাহিদ ওই ছাগলের জন্য কান্না করছিল। এজন্য ছাড়ানোর জন্য ঘুরেছি। পুলিশ বলেছিল, ছাগল খোয়াড়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু কোন খোয়াড়ে জমা আছে তার সন্ধান আমি পাচ্ছিলাম না।

বিষয়টি হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাগল ছাড়ার জন্য নয়, বিষয়টি দেখার জন্য ওসিকে ফোন দিয়ে বলেছিলাম।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সরকারি গাছ খেয়ে ফেলার কারণে ছাগলটিকে খোয়াড়ে দেওয়া হয়েছে।

সুত্র :আরটিভি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »