শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১৮,৮৩৫ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১৮,৮৩৫ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ

বাসস: চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১৮ হাজার ৮৩৫ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে।
এ কৃষি জোনের আওতায় যশোর,ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। এ ৬ জেলায় ৫৪ হাজার ৯০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৭২ হাজার ৯২৫ হেক্টর জমিতে।
এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাট এখন সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। হলুদ ফুলের সমারোহ যেন পথচারীর নজর কাড়ছে।অপরুপ এ সৌন্দর্য্যে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।সরিষার ফুল থেকে মৌমাছি গুণগুণ শব্দে মধু সংগ্রহে ব্যস্ত। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর জেলায় এবার ১৩হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও দ্বিগুণ বেড়ে ২৪ হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।
ঝিনাইদহ জেলায় ৯ হাজার ৭৭৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১১হাজার ১১২ হেক্টর জমিতে।
মাগুরা জেলায় ১৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১৬হাজার ৩৫৫ হেক্টর জমিতে।
কুষ্টিয়া জেলায় ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১১ হাজার ৬৪৫ হেক্টর জমিতে।
চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৩হাজার ১৩৫ হেক্টর জমিতে।
মেহেরপুর জেলায় ৪ হাজার ৩৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ৫ হাজার ৮৩০ হেক্টর জমিতে জমিতে সরিষার চাষ হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ কৃষির জন্য খুবই ইতিবাচক। জমির উর্বরতা ধরে রাখার জন্য শস্য নিবিড়তায় কৃষককে সরিষা আবাদে উৎসাহিত করা হচ্ছে।
ভোজ্যতেলের সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে এ অঞ্চলের জেলায় চাষাবাদ করা উচ্চফলনশীল টরি-৭,১৪ ও বারি-১৪,১৭ ও ১৮ জাতের সরিষা। সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »