● ●


দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার উজ্জ্বল মিয়াকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

.

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি যুবদলের ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল রাতে তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন উপজেলার কাশিয়াতলা শিধলগ্রামের বাসিন্দা রিফাত কবীর।

মামলার এজাহার ও বাদী রিফাত কবীর সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে রিফাত কবীর উপজেলার সাগরপুর মৌজায় তাঁর ৫৭ শতাংশ জমি উজ্জ্বল মিয়ার কাছে ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এ সময় জমি বিক্রির ১০ লাখ টাকা নগদ পরিশোধ করেন উজ্জ্বল। বাকি ১২ লাখ ৮০ হাজার টাকা দিতে তিনি গড়িমসি শুরু করেন।

.

পরে রিফাতের গরুর খামারের জন্য ৫০টি গরু দেওয়ার কথা বলে চলতি বছরের ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম ৩০ লাখ টাকা এবং ঋণ হিসেবে ১৮ লাখ টাকা নেন উজ্জ্বল। সব মিলিয়ে তিনি ৪৮ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পরও গরু না দেওয়ায় রিফাত টাকা ফেরত চান। এরপর উজ্জ্বল তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তী সময়ে ৮ জুন স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিস হয় জানিয়ে রিফাত বলেন, তখন প্রায় ৬০ লাখ টাকা পাওনার বিপরীতে ৭ লাখ টাকা পরিশোধ করেন উজ্জ্বল। বাকি টাকা অল্প সময়ের মধ্যে পরিশোধের লিখিত অঙ্গীকারও করেন। তবে নির্ধারিত সময় পার হলেও টাকা পরিশোধ করেননি উজ্জ্বল। পরে পাওনা টাকা চাইলে তিনি আর কোনো টাকা দেবেন না বলে জানান। একই সঙ্গে রিফাতের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে তাঁর অভিযোগ।

.

কেউ অপরাধ করলে তাঁকে অবশ্যই সাজার আওতায় আসতে হবে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব। উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ কে এম মাসুদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক

.

এ বিষয়ে যুবদলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেউ অপরাধ করলে তাঁকে অবশ্যই সাজার আওতায় আসতে হবে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব। উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »