মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দিনে রিকশাচালক, রাতে ডাকাত!
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিনে রিকশাচালক, রাতে ডাকাত!

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

দিনে রিকশাচালক, রাতে ডাকাত। দিনে রিকশা চালানোর পাশাপাশি পর্যবেক্ষণ করত কোথায় কোথায় নির্মাণাধীন বাড়ির কাজ চলছে। 

গভীর রাতে টার্গেট অনুযায়ী নির্মাণাধীন বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীর হাত-পা বেঁধে জিম্মি করে রডসহ নির্মাণসামগ্রী লুট করাই ছিল তাদের মূল পেশা। এমন একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ৪ আগস্ট গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ এলাকায় জনৈক এসএম অছিউর রহমানের নির্মাণাধীন বাড়িতে ঢুকে কেয়ারটেকার মাহবুব ও নির্মাণশ্রমিক গাজিউর রহমানকে বেঁধে ৩.৫ টন লোহার রড ট্রাকে তুলে পালিয়ে যায়। 

একইভাবে এপ্রিল মাসে সাইফুল ইসলামের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের হাত-পা বেঁধে ৫ টন রড ডাকাতি হয়। এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানার মধুসিটি এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে ৬ টন রড চুরি হয়। এসব ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা ও কেরানীগঞ্জ মডেল থানায় একটি চুরির মামলা হয়। তদন্তে নেমে উপজেলার চুনকুটিয়া এলাকা থেকে প্রথমে ডাকাত সর্দার মফিজকে গ্রেফতার করা হয়। 

তার দেওয়া তথ্যে ইমন ও রাসেলকে গ্রেফতার করা হয়। এরপর ইমন ও রাসেলের দেওয়া তথ্যমতে ঢাকার খিলগাঁও, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির আরও ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও লুন্ঠিত ৫ টন রড উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ মামুন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »