বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দিন বাদলায় মাস বদলায় শুধু জীবন বদলায় না
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৪:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিন বাদলায় মাস বদলায় শুধু জীবন বদলায় না

চলতি মাস পেরোলেই আসছে নতুন বছর। তাই এখন কুষ্টিয়ার বিভিন্ন পথে-প্রান্তে দেখা মিলছে ক্যালেন্ডার বিক্রেতার। এসব ক্যালেন্ডারে সরকারি ছুটির তালিকা থাকায় মানুষের কাছে এর বাড়তি চাহিদা রয়েছে। তবে কাগজের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় এখন ক্যালেন্ডার বিক্রিতে পুজি বেশি খাটিয়ে লাভের পরিমান কমে গেছে।

স্থানীয় কুষ্টিয়ার মিরপুর বাজারের ক্যালেন্ডার বিক্রেতা নজরুল ইসলাম বাবুর বলেন, গত ৩৫ বছর ধরে ক্যালেন্ডার বিক্রির পেশার সঙ্গে জড়িত আছি। বছরের দুইমাস এই ব্যবসা চলে। বছরের অন্যান্য সময় জুতা-স্যান্ডেল বিক্রি করি।

তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রতিদিন নিজ গ্রাম ঈশ্বরদীর শিশারত এলাকা থেকে বাস অথবা ট্রেনে দেশের বিভিন্ন জেলায় ক্যালেন্ডার বিক্রি করতে যাই। ক্যালেন্ডার বিক্রি করে প্রতিদিন যা আয় হয় এই দিয়ে কোনো মতে সংসার চলে।

নজরুল বলেন, গত বছর বড় ক্যালেন্ডার যেখানে শতকরা এক হাজার টাকা ছিল এখন সেটি বেড়ে ১৪০০ টাকা হয়েছে। আর ছোট ক্যালেন্ডার যেটি শতকরা ৬০০ টাকা ছিল সেটি এখন বেড়ে ৯০০ টাকায় কিনতে হচ্ছে। দাম বাড়ায় লাভও কিছুটা কমে গেছে। বর্তমানে প্রতি পিস ছোট ক্যালেন্ডার ১৫ টাকা এবং বড় ক্যালেন্ডার ২০ টাকা।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ক্যালেন্ডারের তারিখ বদলায়, মাস বদলায় কিন্তু আমাদের জীবন বদলায় না। বাজারে জিনিসপত্রের যে দাম। ক্যালেন্ডার বিক্রি করে সংসার চালাতে কষ্ট হয়। তবু পেটের তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে ক্যালেন্ডার বিক্রি করে বেড়ায়।

স্থানীয় মিরপুর বাজারের চা বিক্রেতা নাসির উদ্দীন বলেন, কিছুদিন পরেই আসছে নতুন বছর। এসব ক্যালেন্ডারে নতুন বছরে সরকারি ছুটির তালিকা পাওয়া যায়। যে কারণে আমি প্রতি বছর এই ক্যালেন্ডার কিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »