শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দিল্লি যাওয়া হলো না পররাষ্ট্রমন্ত্রী মোমেনের
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিল্লি যাওয়া হলো না পররাষ্ট্রমন্ত্রী মোমেনের

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গীর তালিকায় ছিলেন। নিয়েছিলেন সফরের প্রস্তুতিও। সফরের আগের দিন বিকালে বসলেন সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিস্তারিত তুলে ধরেন। জানান তিনি নিজেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। কিন্তু সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে উড়াল দেয়া বিমানে চড়া হয়নি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের। তাকে ছাড়াই প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গীর তালিকায় থাকলেও শেষ মুহূর্তে কেন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গেলেন না- এ নিয়ে নানা আলোচনা চারদিকে। নানা প্রশ্ন মুখে মুখে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গী হন এটাই রেওয়াজ।
বিজ্ঞাপন
প্রতিবেশী দেশ ভারত সফরের মতো গুরুত্বপূর্ণ সফরে পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি বড় প্রশ্ন হয়ে উঠেছে। মন্ত্রী মোমেন কেন সফরে যাননি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক দেয়া তার কিছু বক্তব্যের জেরেই সফর তালিকা থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র যদিও বলছে, তিনি শারীরিকভাবে সমস্যায় ভুগছেন বলে সফরে যেতে পারেননি। ‘মন্ত্রী অসুস্থ’ মন্ত্রণালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে এমন কিছু অবশ্য বলা হয়নি। এটি ‘ডিপ্লোম্যাটিক ইলনেস’ কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ।

মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় মন্ত্রী মোমেন এবং তার স্ত্রীর নামও ছিল। তার দিল্লি যাওয়ার প্রস্তুতিও ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাকে ছাড়াই দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু সফরসঙ্গীর তালিকায় নাম ছিল তাই সফর শুরুর আগেই পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না এমন বার্তাও পাঠানো হয় দিল্লিতে।

জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দেয়া বক্তব্য বাংলাদেশ এবং ভারতে অস্বস্তির পরিস্থিতি তৈরি করে বলে অনেকে মনে করছেন। মন্ত্রী ওই অনুষ্ঠানে বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা করতে ভারত সরকারকে তিনি অনুরোধ করে এসেছেন। মন্ত্রীর এই বক্তব্য প্রচারের পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। দল এবং সরকারকে বিব্রত করে। ভারতের তরফে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়া না হলেও কূটনৈতিক সূত্রের দাবি মন্ত্রী মোমেনের ওই বক্তব্য ভারত সরকারের জন্যও বিব্রতকর ছিল। এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য হিন্দু সমপ্রদায়কে ক্ষুব্ধ করেছিল। তার ওই বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এমন অবস্থায় সতর্কতার অংশ হিসেবেই মন্ত্রী মোমেন সফর থেকে বাদ পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে তাকে সফর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে- এমনটাও মানতে নারাজ কেউ কেউ। সফরের আগের দিন বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের যে সিট পরিকল্পনা পাওয়া যায় সেখানে মন্ত্রী মোমেনের জন্য কোনো সিট বরাদ্দ ছিল না বলে দাবি করছে কোনো কোনো সূত্র। গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর বাদ পড়ার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন। উত্তরে তিনি বলেন, যেকোনো কারণেই হোক, উনি যেতে পারেননি। তবে কেন তিনি যেতে পারেননি, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন। কলকাতার দৈনিক ‘এই সময়’ এক রিপোর্টে জানায়, ড. মোমেন ভারতে যাবেন না এমন সিদ্ধান্ত রোববার রাতেই নেয়া হয়। বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে পরে দিল্লিকে জানানো হয়। সফরে পররাষ্ট্রমন্ত্রী না গেলেও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লিতে রয়েছেন। প্রধানমন্ত্রীর চার দিনের এই ভারত সফরে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »