বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুধ খাওয়াচ্ছেন গাভী প্রতীকের প্রার্থী
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুধ খাওয়াচ্ছেন গাভী প্রতীকের প্রার্থী

বিশাল একটি গামলায় গরম করা হচ্ছে কেজি কেজি দুধ। গামলার চারপাশে দুধ পান করার জন্য ভিড় করছেন অনেকেই।
প্রথম দেখায় দুধ বিক্রির দোকান মনে হলেও বাস্তবে তা নয়।

শুধু ভোটারদের জন্য এই আয়োজন করেছেন নির্বাচনে অংশ নেওয়া গাভী মার্কার এক প্রার্থী। প্রার্থীর এমন ব্যতিক্রমী উদ্যোগে অনেকেই অবাক হয়েছেন।

গাভী মার্কার ওই প্রার্থীর নাম মাহাবুব রহমান। তিনি এবার দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৪৫) ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার নোভারা স্কুলে চলছে এ নির্বাচন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোটারদের ক্লান্তি দূর করতে ১০ মণ দুধের ব্যবস্থা করেছেন প্রার্থী মাহাবুব রহমান। এসব ভোটার সেই দুধ পান করছেন।

জেলার বিরামপুর উপজেলা থেকে আসা ট্রাক চালক সোহরাব হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে অনেক রকম খাবারের আয়োজন করা দেখেছি। কিন্তু দুধ খাওয়ানোর ব্যবস্থা আজকে প্রথম দেখলাম। শীতের দিনে গরম দুধ খেয়ে ভালোই লাগছে। ওনার মার্কা আবার গাভী, তাই গাভীর দুধ খাওয়ানোর মাধ্যমে তার নির্বাচনের প্রচারণাও হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে বিষয়টি ব্যতিক্রম লেগেছে।

বীরগঞ্জ উপজেলা থেকে আসা জসিম উদ্দিন নামে ট্রাকের এক হেলপার বলেন, আমরা আজকে নির্বাচনে সদরে আসছি। তারপর অনেক ভিড় দেখতে পেয়ে এখানে আসলে দেখি ভোটারদের দুধ পান করানোর ব্যবস্থা করা হয়েছে। আমিও দুধ পান করেছি এখানে।

নিজের এই ব্যতিক্রমী প্রচারণার বিষয়ে মাহবুবুর রহমান বলেন, আমি গাভী প্রতীক নিয়ে নির্বাচন করছি। তাই ভোটারদের জন্য ১০ মণ দুধের ব্যবস্থা করেছি। ভোটাররা দূরদূরান্ত থেকে এসে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছে। দূর থেকে আসা ভোটাররা এসব দুধ খেয়ে কিছুটা ক্লান্তি দূর করতে পারছেন।

তিনি আরও বলেন, ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচন করবে। ভোটে হার-জিত যেটাই হোক তাতে আফসোস নেই। আমি সর্বদা শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করে যেতে চাই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »