মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়া সেই আরমিনকে কুপিয়ে জখম!
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২২, ৭:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়া সেই আরমিনকে কুপিয়ে জখম!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করা সেই ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে (২৭) কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা ফরিদও (২৮) আহত হন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গুরুতর আহত আরমিন আহমেদ পৌরসদরের বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি।

আহত আরমিন ও তার সঙ্গীয় ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু বলেন, শনিবার রাতে তিন বন্ধু উপজেলার থানার ঘাট এলাকার একটি হোটেলে রাতের খাবার শেষে মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া পৌরসদরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মির্জাপুর বাইপাস এলাকায় ১৫ জনের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের হাতে থাকা রামদা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় রামদার আঘাতে আরমিন গুরুতর আহত ও ফরিদ হাতে আঘাত পান। আমি প্রাণভয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান আহত আরমিন আহমেদ।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক মো. নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৬ অক্টোবর কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অভিযোগ এনে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাইল হয়েছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »