সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের সম্মাননা পেলেন রোজিনা ইসলাম
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের সম্মাননা পেলেন রোজিনা ইসলাম

সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শুক্রবার রোজিনা ইসলামসহ বিশ্বের বিভিন্ন দেশের আটজন ব্যক্তিকে এ বছর আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী লড়াইয়ের চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আজ সকালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই আটজনের হাতে ২০২২ সালের ‘অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির তথ্য প্রকাশ ও দুর্নীতি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন এবং প্রভাব রাখতে সক্ষম হয়েছেন।

এ বছর রোজিনা ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পেয়েছেন, কলম্বিয়ার সুপ্রিম কোর্ট অব জাস্টিসের ইনভেস্টিগেশন চেম্বারের সভাপতি মারকো আন্টোনিও রুদা সোতো, ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক কিসমাহ সালি আলী মেন্দেলি, মাদাগাস্কারের কোর্ট অব অ্যাকাউন্টসের প্রেসিডেন্ট জিন দে দিউ রাকোতোনদ্রামিহামিনা, মালয়েশিয়ার সেন্টার টু কমব্যাট করাপশন অ্যান্ড ক্রোনিজমের প্রতিষ্ঠাতা পরিচালক সিনথিয়া গ্যাব্রিয়েল, মেক্সিকোর সংবাদমাধ্যম সেমিনারিও জেটার সাংবাদিক আন্টোনিও সারভেনটিস, সার্বিয়ার ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং নেটওয়ার্কের (কেআরআইকে) প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক স্টেভান দোকসিনোভিচ এবং জিম্বাবুয়ের জিম্বাবুয়ে কোয়ালিশন অব ডেবট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জ্যানেট ঝোও।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »