বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে আহ্বান টাঙ্গাইলের ডিসির
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে আহ্বান টাঙ্গাইলের ডিসির

 মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়তে যার যার অবস্থান থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্বটুকু পালনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার।

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের লক্ষ্য, জাতির জনকের স্বপ্ন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর গৃহীত উন্নত সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখতে তিনি এ আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় তিনি সবার প্রতি এ আহ্বান জানিয়েছেন।

মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম ইয়াসমীন সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরকে, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ।

অনুষ্ঠানে আমলীতলাসহ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »