শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুস্থদের দেয়া টাকার নামের তালিকায় প্রধান শিক্ষকের স্ত্রী!
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুস্থদের দেয়া টাকার নামের তালিকায় প্রধান শিক্ষকের স্ত্রী!

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুস্থদের দেওয়া সরকারি টাকার নামের তালিকায় এবার এক স্কুলশিক্ষকের স্ত্রীর নাম অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। আর ওই নামের তালিকায় অর্ন্তভুক্ত করেছেন উপজেলার ৩ নম্বর মিরুখালী ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রুবি আলম। জানা যায়, দুস্থদের নামের তালিকায় থাকা শাহিনুর আক্তার ওই ইউপি সদস্যের দেবর এবং ওই ইউনিয়নের রাশেদিয়া বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদ মিয়ার স্ত্রী। ওই স্কুলশিক্ষক বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ইউপি সদস্য রুবি আলম উপজেলার ৩ নম্বর মিরুখালী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও শৌলা গ্রামের আলম মাস্টারের স্ত্রী। আলম মাস্টার বর্তমানে মঠবাড়িয়া সোনালী ব্যাংকে কর্মরত আছেন। প্রসঙ্গত, ওই ইউপি সদস্যের স্বামী আলম হোসেন ব্যাংকে চাকরির আগে একটি বিদ্যালয়ে শিক্ষাকতা করায় তিনি আলম মাস্টার নামে পরিচিত। স্থানীয়রা জনান, রুবি আলম বিভিন্ন সময় ত্রাণ দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকাপি নিলেও ত্রাণ বা সরকারি সুবিধা তার আত্মীয় স্বজনদের পাইয়ে দিচ্ছেন। এমনকি চলতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দুস্থদের সরকারি ত্রাণ বিররণ কার্যক্রমে তার আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেছেন। নারী ইউপি সদস্য রুবি আলম তার আত্মীয় স্কুলশিক্ষক হামিদ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তারের নাম অন্তর্ভুক্ত করার বিষয় সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষকের ব্যাংকে ও বিভিন্ন এনজিওতে লোন থাকায় তিনি আর্থিকভাবে চরম অনটনে রয়েছেন। এছাড়া তার দুই কন্যা বাড়ির বাইরে থেকে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছে। তাই তার পরিবারে অনেক খরচ।
তাছাড়া ওই স্কুলশিক্ষক শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় মানবিক বিষয় বিবেচনা করে তার স্ত্রীকে সরকারি অনুদানের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. ছোবাহান শরীফ জানান, রুবি আলমের নামে এমন আরও একাধিক স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তিনি টাকা ছাড়া করো নাম অন্তর্ভুক্ত করেন না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক সাংবাদিকদের বলেন, নামের তালিকায় এমন কোনো স্বজন প্রীতি হয়েছে বলে আমার জানা নেই। তারপরেও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে দেশের কয়েকটা ইউনিয়নে সরকারি টাকার নামের তালিকায় খোদ ইউপি সদস্যদের নাম উল্লেখ করতে গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »