শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশবাংলা , বাংলাদেশ
প্রকাশ: ২২ আগস্ট, ২০২২, ২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশবাংলা , বাংলাদেশ

 

মামুনুর রশীদ নোমানী : দৈনিক দেশবাংলা ৭১ সালে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কাজ করেছিল সক্রিয় ভাবে। ৭১ এর ইতিহাসের একটি অংশ দৈনিক দেশবাংলা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ড.ফেরদাউস আহমেদ কোরেশী। একজন আপাদমস্তক ভালো মানুষ ছিলেন। দেশের সকলেই তাকে চিনেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি। দেশবাংলায় কাজ করার সুবাদে তাকে কাছ থেকে দেখেছি। তার স্বাক্ষরিত নিয়োগপত্র যেদিন পেয়েছিলাম তখন অনেক আনন্দ আর খুশিতে ভরপুর। আমাকে এক নামে চিনতো। কারন নামটাই ছিল ভিন্ন ধরনের। কারো সাথে মিলেনা। তার পরে বরিশালের দ্বায়িত্বে ছিলাম। তার মৃত্যুর পরে দেশবাংলার আলো অনেকটাই নিভে গেছিলো।

দেশবরেণ্য সাংবাদিক যাকে সবাই রিমন ভাই নামে চিনেন। সাইদুর রহমান রিমন। যেমন সাহসী তেমনি কঠিনকে জয় করার একজন যোদ্ধা। রিমন ভাই হাল ধরলেন। পুজিঁবাদ আর কর্পোরেট গনমাধ্যমের যেখানে টিকে থাকা মুশকিল। সেই সময়ে দেশের একঝাঁক পেশাদার নিপিড়িত -নির্যাতিত সাংবাদিকদের নিয়ে টিম গঠন করে দেশবাংলার আলো ছড়িয়ে দিলেন। ইউনিক আইডিয়া আর সৎ সাহস তার পুজিঁ। তার সাহসিকতা প্রশংসাযোগ্য। কারন বাংলাদেশের ঐতিহ্যবাহী ইংরেজী পত্রিকাসহ অনেক দৈনিক পত্রিকা বন্ধ হয়ে গেছে। অপেক্ষায় আছে বন্ধ হওয়ার তালিকায় আরো বেশ কিছু পত্রিকা। সেই দুঃসময়ে তিনি দেশবাংলাকে প্রিন্ট আকারে বাজারে পৌছে দিয়েছেন আবার অনলাইন সংস্করণ কে একটি রোল মডেলে পৌছে দিয়েছেন। আশা করি আগামি এক দু’মাসের মধ্য ইনশাআল্লাহ দেশবাংলা হবে পাঠকপ্রিয় পত্রিকা। পাঠকদের আস্থা অর্জনে দেশবাংলা পরিবার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হেড অফ নিউজ দেশবাংলা সজিব আকবর ২৪ ঘন্টাই সজিব থেকে সারা দেশ থেকে পাঠানো সংবাদকে সংবাদযোগ্য করছেন। তেমনি কান্ট্রি এডিটর তৌহিদ ভাই পাঠকপ্রিয় করতে সংবাদসহ পত্রিকার পাতাগুলো এমনভাবে ছাদবাগানের মত করে সাজিয়েছেন। পত্রিকাটি যার হাতে আসবে তিনি অত্যান্ত খুশি হবেন। বিজ্ঞাপন নির্ভরতা এড়িয়ে সংবাদকে গুরুত্ব দেয়ার আদেশকে সকল সংবাদকর্মী নিজের পত্রিকা মনে করে দেশবাংলাকে স্থান দিয়েছেন মনের মনি কোঠায়। তারা পরিশ্রম করছেন দেশবাংলার জন্য। পত্রিকাটির উন্নতির জন্য সার্বক্ষনিক দেশবাংলার সিইও সেহলি পারভিন কাজ করে যাচ্ছেন। অনলাইনকে দ্রুত ছড়িয়ে দেয়ার জন্য রিয়াজকে জানাই ধন্যবাদ। দেশবাংলা একটি পরিবার। টিম প্রধান,ব্যুরো প্রধান, আঞ্চলিক প্রধান,আবাসিক সম্পাদকগন ও সকল সংবাদদাতারা ২৪ ঘন্টাই কাজ করছেন। আন্তরিকতা আর ভালোবাসার সুফল
ভোগ করবে সকল পাঠক এমন প্রত্যাশায় আমরা। এ প্রত্যাশা সকলেরই। দেশবাংলা পাঠকদের কথা তুলে ধরার জন্য পাবলিক ভয়েস নামে আলাদা বিভাগ স্থাপন করেছেন। পাঠকের মনের কথা প্রকাশ হবে পাঠকদেরই পত্রিকা দেশবাংলায়। সকলের সহযোগীতায় দেশবাংলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আলো ছড়াবে। ছড়াবে অনলাইন সংস্করনের মাধ্যমে গোটা বিশ্বে। ৭১ সালে যেমন ভুমিকা রেখেছিল দেশবাংলা তেমনি হাল আমলে মাফিয়াদের মুখোশ উম্মোচনে আবারো সাইদুর রহমান রিমনের সম্পাদনায় দেশবাংলা ভূমিকা রাখবে। সারা দেশে দেশবাংলা প্রকাশের পর হৈচৈ পড়েছে। দেশবাংলা কারো রক্ষচক্ষুকে ভয় করেনা। দেশবাংলার সাথে জড়িত সকলেই পরীক্ষিত পেশাদার সাংবাদিক। দেশবাংলার সফলতা কমানা করছি।

লেখক :

#মামুনুর_রশীদ_নোমানী

ব্যুরো প্রধান,#দৈনিক_দেশবাংলা,বরিশাল ব্যুরো।
nomanibsl@gmail.com




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »