সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের মানুষকে আইটি সেবা দিচ্ছে জিহাদের ” ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক “
প্রকাশ: ১৭ জুলাই, ২০২১, ১০:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশের মানুষকে আইটি সেবা দিচ্ছে জিহাদের ” ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক “
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের মানুূষের কাছে ডিজিটাল ও বিশ্বস্ত আইটি সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন সফল সফটওয়্যার ও ওয়েভ ডেভেলপার প্রকৌশলী মো. জিহাদ রানা। তার এই কাজ থেকেই শুরু ওয়েব হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ‘বিডি নেটওয়ার্ক’ এর যাত্রা।
বাবার কিনে দেওয়া কম্পিউটার দিয়েই জিহাদের কম্পিউটার শিক্ষার হাতেখড়ি। তার জন্ম ও বেড়ে ওঠা বরিশাল নগরকে ঘিরেই। এক ভাই এক বোন এর ছোট পরিবারে জিহাদ বড় সন্তান। ছোট থেকেই শান্ত স্বভাবের জিহাদের আদর্শ পিতা নুরুল ইসলাম। পেশায় তিনি ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। টেলিকমিউনিকেশন এর উপরে বি.এস.সি পাস করে সার্ভার ও আইটি সেক্টরে পারদর্শিতার প্রমাণ রেখেছেন। মা এর ইচ্ছে ছিল ছেলে ব্যাংকার হবে, নিজের ইচ্ছে ছিল সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বা মেজর হবেন।
তবে ভাগ্য লিখন তাকে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপিংয়ে আগ্রহী জিহাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি চলতে থাকে স্বপ্নযাত্রা। শুরুতে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করা শুরু হয় ওয়েব ডিজাইন ও সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হয়ে কাজ শুরু করেন পড়াশোনার মাঝেই। সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে শুরু করেন ওয়েব হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক নিয়ে স্বপ্নের পথে যাত্রা। কাজ করে যান ওয়েব হোষ্টিংয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও দক্ষ সাপোর্ট টিম তৈরীর মাধ্যমে বাংলাদেশের শিক্ষিত তরুনদের নিয়েই বাংলাদেশের মানুষের দ্বারপ্রান্তে ডিজিটাল ও বিশ্বস্ত আইটি সেবা পৌঁছে দেয়ার জন্য।
বর্তমানে ৩ হাজারের অধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইটি সার্ভিস ও সাপোর্ট দিচ্ছে জিহাদের ইঞ্জিনিয়ার বিডি। বরিশালের সফটওয়্যার ও ওয়েব ডেভেলপার প্রকৌশলী মো. জিহাদ রানা এই কাজের মাধ্যমেই সফল ওয়েব হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম হয়ে ওঠে তার ‘ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »