বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে ই-বর্জ্য তৈরি হচ্ছে ২০ শতাংশ হারে 
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে ই-বর্জ্য তৈরি হচ্ছে ২০ শতাংশ হারে 

বাংলাদেশে বছরে ই-বর্জ্য তৈরি হচ্ছে ২০ শতাংশ হারে। এশিয়ার অনেক দেশের চাইতে এ পরিমাণ বেশি। ২০৩৫ সালের মধ্যে দেশে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

শনিবার (২৯ অক্টোবর) ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১-এর পর্যালোচনা এবং টেকসই বিজনেস মডেল শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান।

গবেষণা সংস্থা ভয়েসেস ফর ইন্টারেকটিভ চয়েস অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (ভয়েস) সিভিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ই-বর্জ্য দূষণ থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য নিরাপদ করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ সংক্রান্ত্র ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ই-বর্জ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, আইনের দুর্বলতা দূর করা এবং ই-বর্জ্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুনর্ব্যবহারের আহ্বানও জানান বক্তারা। এ লক্ষ্যে সিটি করপোরেশনগুলোতে ই-বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের ব্যবহারের সঙ্গে সঙ্গে বর্জ্য উৎপাদনও বাড়ছে। সুতরাং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ সংক্রান্ত বিধিমালা দ্রুত প্রয়োগ করা আবশ্যক।

সভায় ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর পর্যালোচনা এবং করপোরেট বিজনেসের মডেলের ওপর একটি জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

জরিপে দেখা যায়, দেশের বেশির ভাগ ইলেক্ট্রনিকস নির্মাতাদের নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। তবে তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করলে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

সভায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশে প্রতি বছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য তৈরি হচ্ছে, যা এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি। ২০৩৫ সালের মধ্যে দেশে বছরে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে। বাংলাদেশে বছরে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের ইলেকট্রিক পণ্য বিক্রি হয়, যার ৪০ শতাংশই রেফ্রিজারেটর এবং ৩০ শতাংশ টেলিভিশন।

জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় ১১ সদস্যের ‘ই-বর্জ্য বিষয়ক জাতীয় প্রচারণা কমিটি’ গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিও, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারীনেত্রী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »