সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেড় বছর পর বললেন মাহি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেড় বছর পর বললেন মাহি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি

বিডি ২৪ অনলাইন নিউজ: দেড় বছর আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর সামাজিকমাধ্যমে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি।কয়েক দিন আগে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন মাহি।

ছবিটি প্রকাশের পর নেটিজেনদের প্রশ্ন- তাহলে কি এক হলেন মাহি-রাকিব? তবে মাহির বক্তব্য ভিন্ন। তিনি জানালেন, তাদের নাকি বিচ্ছেদই হয়নি।

বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না। ’

অথচ বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা। ’

বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে মাহি বলেন, ‘সে সময় আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি; নিয়মিত যোগাযোগ হচ্ছে। ’

বিয়ের পর সামাজিকমাধ্যমে রাকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লেখেন, “মাশা আল্লাহ। ” এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও।

রাকিবের সঙ্গে একটি ছবি নিয়ে মাহি বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে- তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »