শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দৌলতদিয়া লঞ্চঘাটে সুনসান নীরবতা: অলস সময় পার করছেন চালক ও শ্রমিকরা
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া লঞ্চঘাটে সুনসান নীরবতা: অলস সময় পার করছেন চালক ও শ্রমিকরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার এক সময়ের ব্যস্ততম লঞ্চঘাটে এখন সুনসান নীরবতা বিরাজ করছে। লঞ্চঘাটে নেই কোনো ব্যস্ততা। যাত্রীর চাপকমে যাওয়ায় লঞ্চের ট্রিপ সংখ্যাও কমে গেছে। ফলে বেশিরভাগ সময়ই লঞ্চের চালক ও শ্রমিকরা ঘাটে বসে অলস সময় পার করছেন। যাত্রী ও পর্যাপ্ত ট্রিপ না থাকায় লোকসানে পড়তে হচ্ছে লঞ্চ মালিকদের।

তেলের দাম বৃদ্ধিতে নতুন সঙ্কট তৈরি হয়েছে। এতে বেড়েছে ভাড়া। ফলে আগ্রহ হারিয়েছে যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। ৩০ টাকার ভাড়া ৪৫ টাকা নিচ্ছে তারা।

সরেজমিনে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি লঞ্চ ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা। যাত্রী না থাকায় লঞ্চ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা পর পর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। আগে যেখানে উভয় ঘাট থেকেই ১০ থেকে ১৫ মিনিট পর পর শতাধিক যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে যেত, সেখানে এখন প্রত্যেকটি লঞ্চই থাকে যাত্রী শূন্য। যাত্রী না থাকায় লঞ্চের চালক ও শ্রমিকরা ঘাটে বসে অলস সময় পার করছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-নগরবাড়ী নৌপথে মোট ২৫টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি লঞ্চ চলে। আর আটটি লঞ্চ চলে আরিচা-নগরবাড়ী রুটে। পদ্মা সেতু চালু হওয়ার আগে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার যাত্রী দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার হতো। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর সেই জৌলুস হারিয়েছে।

ফরিদপুর থেকে আসা সহিদ শেখ ও বিল্লাল মিজি জানান, লোকাল বাসে করে দৌলতদিয়া ঘাটে এসেছেন। গাড়ি না হলে ফেরি ছাড়ছে না। তাই দ্রুত নদী পার হতে তারা লঞ্চ ঘাটে এসেছেন। এখানেও লঞ্চ ছাড়ার অপেক্ষায় ঘাটে প্রায় পৌনে এক ঘণ্টা বসে আছেন। যাত্রী না থাকায় ঘাট থেকে লঞ্চও ছাড়ছে না।

এম ভি টুম্পা নামক লঞ্চের চালক ঠান্ডু মিয়া বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা অলস সময় পার করছি। ঘাটে যাত্রীর চাপ নেই। আগে যেখানে ১০ থেকে ১৫ মিনিট পর পর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যেত, সেখানে এখন এক ঘণ্টা পর পর ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ঘাট ছাড়তে হচ্ছে। এতে করে তেলের খরচই উঠছে না। এমন চলতে থাকলে ভবিষ্যৎ যে কী হবে বলতে পারছি না।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আলম বলেন, ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ না থাকার প্রভাব লঞ্চ ঘাটেও পড়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ব্যস্ততম দৌলতদিয়া লঞ্চঘাটে এখন সুনসান নীরব। পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চ ঘাটের চিত্র পুরোটাই পাল্টে গেছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান,যাত্রী সংখ্যা কম থাকলেও দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আগে ১০ থেকে ১৫ মিনিট পর পর ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যেত, এখন যাত্রী কম থাকায় ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে। বর্তমানে ১৭টি লঞ্চ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »