সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ধরন বদলে বছরজুড়ে ফ্যাশন
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধরন বদলে বছরজুড়ে ফ্যাশন

 ফারিন সুমাইয়া 

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে ফ্যাশনে। ঋতুভেদে পোশাকের রঙের সঙ্গে সঙ্গে কাপড়ের ধরনেও আসে পরিবর্তন। শীত পোশাকে ভারী কাপড় যেমন মানানসই, উলটো দিকে গরমে হালকা কাপড়ে কাজ। অন্যদিকে বছরের অন্য সময়ের কথা মাথায় রেখে ফ্যাশন হাউজগুলোকে ফ্যাশন সচেতন মানুষের জন্য প্রতিনিয়ত পরিবর্তন আনতে হয় কাপড়ের ধরনে এবং রঙে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

লং কামিজ কিংবা শর্ট, চাহিদা বুঝে এ পরিবর্তন নিয়ে সব সময় তাই ব্যস্ত সময় পার করতে হয় ফ্যাশন হাউজগুলোকে। এ ছাড়া উৎসবের সময় তো আছেই। সবমিলিয়ে বছরজুড়েই ফ্যাশন হাউজগুলোতে থাকে নানা ধরনের পরিবর্তন। অন্যদিকে নতুন বছরে বেশকিছু পরিবর্তন আনবে এ হাউজগুলো, যেন ফ্যাশনপ্রিয় মানুষ সব সময় হাতের নাগালেই পান পছন্দের পোশাকটি।

নারীদের শীতের পোশাকের ট্রেন্ডে আছে লং কোট। ডেনিমের জ্যাকেট বরাবরের মতোই আছে নিজের জায়গায়। ফ্যাশনে স্থান করে নিয়েছে লোকশিল্প থেকে অনুপ্রাণিত বাণী, চিত্র বা ছাপ। ডেনিমের জ্যাকেটের একটা পাশে চলছে কাঁথাফোঁড়। মাঝারি থেকে ভারী বুননের ফ্যাব্রিকে তৈরি কোটের প্রতি আগ্রহ বেড়েছে। একরঙা কোটের চেয়ে বিভিন্ন রকম ছাপা কোটের চাহিদা বাড়ছে। পুরুষের শার্ট, এমনকি ফরমালেও চলছে ফুলেল। আর সব পোশাকে দেখা গেছে বোতামের বৈচিত্র্য। পুঁতি, গাছের বীজ, কাণ্ড, পিতল, নানা ধরনের মেটালের ওপর আঁকা নকশা, কাঠ এসব চলছে পোশাকে। কাফতান বেশ কয়েক বছর আলোচনায় ছিল।

প্রিন্ট প্যাটার্নে ব্লক লেটার, ফুল ও হিজিবিজি মোটিফের চাহিদাও ছিল উল্লেখযোগ্য। রঙের প্রতিও আগ্রহী ছিলেন ফ্যাশন-সচেতনেরা। মাথার পেছনে স্কার্ফ দিয়ে নট বাঁধা ফ্যাশনেবল নারীদের দেখা গেছে। স্কার্ফ গলায় জড়িয়ে নিয়েছেন অনেকে। পরিবেশবান্ধব টেকসই ফ্যাশনের প্রতি আগ্রহী হচ্ছে মানুষ। তাই ট্রেন্ডে জায়গা করে নিচ্ছে রিসাইকেল আর আপসাইকেল করা পোশাক। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্যাশন সচেতনরা। অনেক দিন পর সত্তর বা আশির দশকের চুমকির কাজ করা পোশাক আর অনুষঙ্গের প্রতি গেল বছর আগ্রহী হতে দেখা গেছে ফ্যাশনপ্রেমীদের।

রঙ বাংলাদেশ প্রতিনিয়ত ফ্যাশনপ্রিয় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছোটো-বড়ো সবার জন্য পোশাকের ধরন এবং রং নিয়ে কাজ করেন তারা। বছরজুড়ে প্রতিটি উৎসবের আমেজ ধরা দেয় তাদের ফ্যাশন হাউজগুলোতে ভিন্ন ভিন্ন পোশাকের মধ্যে। উৎসব ছাড়াও ঋতুভেদে পোশাকে এবং রঙে তারতম্য আসে। অন্যদিকে রঙ বাংলাদেশ করোনা মহামারির দীর্ঘ একটা সময় পার করে আবার বেশকিছু নতুন পরিবর্তন নিয়ে আসে ফ্যাশনে। এ বিষয়গুলো নিয়েই জানান, রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস। ‘রঙ বাংলাদেশ দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ছড়িয়ে দিতেই কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত ফ্যাশনে নতুনত্ব যুক্ত করছি আমরা। এ ছাড়া প্রত্যেক উৎসবকে কেন্দ্র করে থিম কাটিং এবং রং বেছে নিয়ে থাকি।’

এর বাইরে প্রতিটি উৎসবকে কেন্দ্র করে রং এবং পোশাকের ধরনের মধ্যে প্রতিনিয়ত ভিন্নমাত্রা যুক্ত করে আসছে রঙ বাংলাদেশ। ঈদ, পূজা, বাংলা নববর্ষ কিংবা বিজয় দিবসসহ ভিন্ন ভিন্ন উৎসবের আমেজ এবং সময় বুঝে রং এবং পোশাকের মধ্যে ভিন্নতা আসে। শীত কিংবা গরমের বিষয়কে প্রাধান্য দিয়ে তারা আলাদাভাবে রং নিয়ে কাজ করেন।

অঞ্জন’স-এর কর্ণধার, ফ্যাশন ডিজাইনার শাহিন আহম্মেদ জানান, হাল ফ্যাশন নিয়ে সব সময় কাজ করে অঞ্জন’স। বিশেষ করে মৌসুম বুঝে এ ফ্যাশনের ক্যাটাগরিগুলোতে পরিবর্তনের রেশ চোখে পড়ে। এ ক্ষেত্রে রঙের ভিন্নতার পাশাপাশি চলতি বছরের সব পোশাকের কাটিং ছিল অঞ্জন’স-এর আউট ফিটগুলোর মধ্যে উল্লেখযোগ্য। বছরজুড়ে ছিল ফ্যাশন কিংবা কালারের মধ্যে পরিবর্তনের আমেজ; এ বিষয়ে শাহিন আহম্মেদ জানান, ‘বছরজুড়ে আমরা চেষ্টা করি রংসহ কাটিংয়ের মধ্যে কিংবা হাল ফ্যাশন বুঝে পোশাকে পরিবর্তন আনার। এ ক্ষেত্রে বিজয় দিবস, ঈদ, পূজা, বাংলা নববর্ষ, ইংরেজি নতুন বছর কিংবা মৌসুমভেদে গরম এবং শীতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে থাকি।’

অন্যদিকে অঞ্জন’স-এর অন্যতম আকর্ষণ হচ্ছে শাড়ি। এর বাইরে আছে সালোয়ার-কামিজ এবং শীতের শাল। এ ছাড়া আছে ফতুয়া কিংবা টপসের বিশাল কালেকশন। মেয়েদের পাশাপাশি ছেলেদের পোশাকেও আছে উৎসবের আমেজ। শীতের বেশকিছু নতুন আকর্ষণ নিয়ে কাজ করছে অঞ্জন’স। এর বাইরে ঈদ এবং পবিত্র রমজান সামনে রেখে এখন থেকেই চলছে প্রস্তুতি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »