বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্ষণের অভিযোগে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার

 কলমাকান্দা প্রতিনিধি 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রাসেল খানকে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অব্র মোবাইল ফোনে যুগান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ ডিসেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অমিত সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাসেলকে দল থেকে বহিষ্কারের জন্য একটি পত্র জেলা কমিটি বরাবর প্রেরণ করেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর দৈনিক যুগান্তরে ‘পাহাড় দেখানোর কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর পাহাড় দেখানোর কথা বলে রাসেল খান এক নারীকে (২৫) নিয়ে যায় উপজেলার পাতলাবন এলাকায়। সেখানে নদীর পাড়ের নিচের অংশে নিয়ে রাসেলসহ তার দুই বন্ধু ওই নারীকে ধর্ষণ করেন। আর তাতে সহযোগিতা করেন তার আরেক বন্ধু। পরে ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে রাসেল খানসহ চারজনকে অভিযুক্ত করে নেত্রকোনা ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন।

ওই আদালতের নির্দেশে গত ১৭ ডিসেম্বর কলমাকান্দা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরদিন পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে রাসেল খান ও সেলিম মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অব্র মোবাইল ফোনে বলেন, কলমাকান্দা উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক রাসেল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একটি পত্র পাঠান। পত্রটি পাওয়ার পর জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বুধবার রাতে রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »