● ●


ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা

ধুলায় জমে আছে পুরোনো বই, পত্রিকা, ম্যাগাজিন ও হাতে লেখা পুঁথি। পাতায় পাতায় ছড়িয়ে আছে অতীতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের নানা স্মৃতি। সময়ের ব্যবধানে দুর্লভ হয়ে ওঠা এসব সংগ্রহের ধুলাবালু পরিষ্কার করে সযত্নে সাজিয়ে দিয়েছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান নিদর্শন সংরক্ষণে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

২৪ অক্টোবর কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কসাইখানা কালভার্ট-সংলগ্ন ‘ওল্ড কালেকশন’ গ্রন্থশালায় এ কার্যক্রম চলে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে বন্ধুরা সংগ্রহশালায় থাকা বই, পত্রিকা, ম্যাগাজিন ও পুঁথি একে একে ঝেড়েমুছে পরিষ্কার করেন। পরে ক্যাটালগ অনুযায়ী সেগুলো নির্ধারিত শেলফে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখেন। এ সময় সংগ্রহশালার বিভিন্ন স্থানে রাখা বইপত্র গোছানোর পাশাপাশি মূল্যবান সংগ্রহগুলোর পরিচর্যা ও সংরক্ষণে কাজ করেন বন্ধুরা।

.

‘ওল্ড কালেকশন’-এর কর্ণধার শরিফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এ সংগ্রহশালায় রয়েছে দুর্লভ বই, পুরোনো পত্রিকা, ম্যাগাজিন, হাতে লেখা পুঁথি ও বিভিন্ন সময়ের ঐতিহাসিক সামগ্রী। এখানে প্রায় ৫০০ বছরের পুরোনো পুঁথিসহ এমন কিছু সংগ্রহ রয়েছে, যেগুলো অতীতের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক জীবন সম্পর্কে জানতে সহায়তা করে।

সংগ্রহশালার কর্ণধার শরিফুল ইসলাম বলেন, ‘পুরোনো বই, পত্রিকা ও পুঁথি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান সম্পদ। এসব সংগ্রহের মধ্যে অতীতের সমাজ, সংস্কৃতি, সাহিত্য ও মানুষের জীবনযাপনের নানা তথ্য রয়েছে। এগুলো সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের উপকরণ ধরে রাখা। বন্ধুসভার বন্ধুরা সময় দিয়ে সংগ্রহশালার পরিচ্ছন্নতা ও বইপত্র সাজানোর কাজে সহযোগিতা করেছেন। তাঁদের এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে।’

.

কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা তাফসিলুল আজিজ বলেন, ‘আমরা অনেক সময় ইতিহাস ও ঐতিহ্যের কথা বলি, কিন্তু সেগুলো সংরক্ষণে আমাদের নিজেদের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে খুব একটা ভাবি না। “ওল্ড কালেকশন”–এ কাজ করতে এসে বুঝেছি, একটি পুরোনো বই বা পুঁথিও আমাদের অতীত জানার গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। এসব সংগ্রহের যত্ন নেওয়ার মধ্য দিয়ে আমরা ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক আরও দৃঢ় করতে পারি।’

কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ‘বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দায়িত্ববোধ প্রকাশেরও একটি সুযোগ। আমরা চাই তরুণেরা বই পড়ার পাশাপাশি দুর্লভ বইপত্র, পুঁথি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণেও আগ্রহী হোক। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও সমাজ ও সংস্কৃতির জন্য অর্থবহ কাজ করা সম্ভব।’

অর্থ সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »