শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নয়াপল্টন এলাকার ব্যারিকেড সরিয়ে দিয়েছে পুলিশ
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নয়াপল্টন এলাকার ব্যারিকেড সরিয়ে দিয়েছে পুলিশ

 
বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অভিযান ও তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে’ পল্টন এলাকার দুই দিকের রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেটি জনসাধারণের জন্য ফের খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে চলাচলের সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে উন্মুক্ত করে দেয় পুলিশ।

গতকাল (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বহু নেতাকর্মীকে কার্যালয় থেকে আটক করা হয়েছে। 

এরপর যায় বাহিনীর ক্রাইম সিন ইউনিট। আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার পর কার্যালয়ের ভেতর থেকে ডগ স্কোয়াড নিয়ে বের হতে দেখা যায় বাহিনীর সদস্যদের।

এদিকে বিএনপি কার্যালয়ে ক্রাইম সিন ইউনিট কাজ করায় আজ সকাল থেকে ব্যারিকেড দিয়ে রাখা হয় নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়। কেবল জরুরি সেবার সঙ্গে জড়িতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল।

রাস্তা খুলে দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। তারা মিছিল স্লোগান না দিলেও কার্যালয়ে ও এর আশপাশের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন‌। রাস্তা খুলে দেওয়া হলেও গাড়ি নিয়ে পুলিশ টহল অব্যাহত রেখেছে। নয়াপল্টন এলাকার সড়কের দুই পাশের বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরাও বসানো হয়েছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানিয়েছিলেন, ভেতরে তাদের ক্রাইম সিনের লোকজন কাজ করায় নিরাপত্তা বজায় রাখতে রাস্তা বন্ধ রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা নেই। এটি খোলা অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান করছেন। অন্যদিকে রাস্তা খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবে যানচলাচল শুরু হয়েছে। 

এদিকে রাস্তা খুলে দেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে একটি মিছিল নিয়ে যান। তারা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »