নয়াপল্টন বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নয়াপল্টন বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের বাকি আরো দুদিন। এরই মধ্যে নয়া পল্টন কার্যালয়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টন কার্যালয়ের দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। অবস্থানরত নেতাকর্মীদের জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য কার্যালয়ের নিচতলায় রান্নার আয়োজন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে। তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘুরে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েছে। বেড়েছে চা, পানের দোকান। এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সরকার ও ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির দরকষাকষি চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে।
তবে এই মুহূর্তে নয়াপল্টনের বাইরে সমাবেশ করার কথা ভাবছেই না বিএনপি। সে অনুযায়ী চলছে দলটির প্রস্তুতি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »