সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে যুবকের আত্মহত্যা
প্রকাশ: ১৫ জুলাই, ২০২০, ৯:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে যুবকের আত্মহত্যা

মিলন কান্তি দাসঃ
নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে রায়হান জোমাদ্দার (২০) নামে এক যুবক নিজ ঘরে আত্মহত্যা করেছে।১৪ জুলাই মঙ্গলবার সকালে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব কামদেবপুর গ্রামের জাকির হোসেন জোমাদ্দার’র ছেলে রায়হান’র মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে থানয় নিয়ে আসে।মৃত রায়হান’র বাবা জানান ছেলের সাথে স্ত্রীর বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। ১৩ জুলাই সোমবার রাতেও টিভি দেখা নিয়ে রায়হানের সাথে স্ত্রী মীম আক্তারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। সকালে রুমের মধ্যে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।রায়হানের ভাই রবিউল ইসলাম হৃদয়ের অভিযোগ, তার ভাবী মীম আক্তার বরিশাল শহরের বটতলা এলাকার বাসিন্দা আশিকের স্ত্রী থাকার সময় বড় ভাই রায়হানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আশিককে তালাক দেন। এরপর তার ভাইকে বিয়ে করেন। সংসার করলেও সে সাবেক স্বামী আশিকের সাথে যোগাযোগ রক্ষা করতেন। তাদের অভিযোগ রায়হানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ শাখাওয়াত হোসেন পিপিএম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এব্যাপারে একটা ইউডি মামলা হয়েছে। তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »