মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৫:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অসীম কুমার দাস (৫০) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার নলছিটির দপদপিয়া চৌমাথায় ঢাকাগামী একটি পরিবহণের চাপায় তিনি নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অসীম কুমার দাস রেনস্ক নামে একটি ওষুধ কোম্পানির বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। দপদপিয়া চৌমাথা এলাকায় তিনি একটি ফার্মেসিতে ওষুধের অর্ডার করে দুপুরে মোটরসাইকেলে সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি পরিবহণ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেয় তাঁরা। নিহত অসীম কুমার দাসের বাড়ি বাগেরহাটের ফকিরহাট এলাকায় বলে জানা গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »