বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আটক জাল বিক্রি ও মা ইলিশ রেধে খাওয়ার অভিযোগ
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৬:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আটক জাল বিক্রি ও মা ইলিশ রেধে খাওয়ার অভিযোগ

আজমীর হোসেন তালুকদার : ঝালকাঠির নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে আটক করা অবৈধ জাল গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে তার বিরুদ্ধে অভিযানে আটককৃত জাল ব্যক্তিগত ভাবে মজুত করা, আটককৃত ইলিশ মাছ এতিমখানা বা দাতব্য প্রতিষ্ঠানকে বিতরন না করা ও আটক মা ইলিশ নিজেই ট্রলারে বসে রান্না করে খাওয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে।

গত কয়েক দিন ঝালকাঠির নলছিটি উপজেলাধীন সুগন্ধা-বীষখালী নদীর বিস্তৃর্ন এলাকায় মা ইলিশ রক্ষার অভিযান কালে নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে সাংবাদিকরা অনুসন্ধান চালিয়ে ট্রলারে পাটাতনের নীচে লুকিয়ে রাখা বিপুল পরিমান জাল বেড়িয়ে আসে। এঘটনা জানাজানি হলে জেলা প্রশাসন ও সচেতন মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিন রবিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীর বিস্তৃর্ন এলাকায় অভিযান শেষ করলে স্থানীয় কয়েকজন কি পরিমান জাল ও মাছ আটক করা হয়েছে এবং সেগুলো কি করা হয়েছে জানতে চাইলে তিনি জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান। এসময় অভিযানের ট্রলারটি কোথায় জানতে চাইলে তিনি কিছু সময় গড়িমশি করে নলছিটি লঞ্চঘাটের পল্টনের সাথে বাধা রয়েছে বলে জানান।

খবর পেয়ে স্থানীয়রা কয়েকজন সাংবাদিককে জানালে তারা লঞ্চঘাটের পল্টনের গিয়ে কোন ট্রলার না দেখে খোজাখুজি করে অভিযানের ট্রলারটি কামারপট্টি খালের তীরে ভাসমান দেখতে পায়। এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দাসহ ছুটে গিয়ে ট্রলার চালককে তীরে আসতে বলেন। ট্রলার চালক ঘটনাস্থল থেকে দ্রুতো প্রস্থানের চেষ্টা করলে উপস্থিত সবার চাপে তীরে আসে। তারা তল্লাশী করে ট্রলারের নীচে কাঠের পাটাতনের ভিতরে লুকানো বিপুল পরিমান জাল বেড় করে আনে।

উপস্থিত সবাই মৎস্য কর্মকর্তা (ভার:) নজরুল ইসলামকে আটক জাল পুড়িয়ে ফেলা হয়ে থাকলে এই জালগুলো কোথার জানতে চাইলে কোন সদুত্তোর দিতে পারেনি। এক পর্যায়ে তিনি বলেন এগুলো লুকানো ছিলোনা। স্যার (জেলা মৎস্য কর্মকর্তা) বলেছিল এগুলো জ্বালাবে, তাই এখানে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা বলতে তার ব্যবহৃত (০১৯১৯৯৮৭৬২১) সেলফোনে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানায়, ট্রলারের মধ্যে এভাবে জাল রাখা সম্পূর্ন বেআইনী। আর মা ইলিশ আটকের পর রান্না করে খাওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, এ ধরনের কোন ঘটনার প্রমান পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »