শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী মন্টির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী মন্টির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

বিডি ২৪ নিউজ অনলাইন: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় দুদক আইনের ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আজই মামলাটি দায়ের করা হতে পারে।

দুদক জানায়, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হলেও তারা তা জমা দেননি।
এর আগে, গত ৭ জানুয়ারি, তাদের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের হাতে আসা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের নামে মোট ১৬৩টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে এবং এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ৯১টি ব্যাংক হিসাবে ২৪৯ কোটি টাকা জমা হয়, যার মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন।

তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়, যার মধ্যে প্রায় ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তাদের তিন মেয়ে — আদিবা, লাবিবা ও যূলিকা নাঈম খানের ব্যাংক হিসাবেও কয়েক কোটি টাকার লেনদেন পাওয়া গেছে।

এ ছাড়া, নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা জমা হওয়ার তথ্যও মিলেছে, যার প্রায় পুরো অঙ্কই উত্তোলন করা হয়েছে।

দুদকের অনুমোদনের পর আজই নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে বলে জানিয়েছে কমিশনের একটি সূত্র।

২০২৪ সালের ৬ জুন নাঈমুল ইসলাম খানকে শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকেই তার ও পরিবারের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে দুদক ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »