শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাজিরপুরে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ৬:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাজিরপুরে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

নাজিরপুরে কোনোভাবেই থামছে না অবৈধ স্থাপনা নির্মাণ। উপজেলার এমন কোনো জায়গা নেই যেখানে নির্মাণকাজ চলছে না, কোথাও প্রধান সড়কের পাশে, কোথাও খাল ও নদী ভরাট করে এবং কোথাও সরাসরি সরকারি জায়গা দখল করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক, এতে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে, অহরহ ঘটে চলেছে দুর্ঘটনা। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে বেশ কয়েকটি অবৈধ স্থাপনার কাজ চলমান এর মধ্যে চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন খালের পাড়ে দোকানঘর নির্মাণ, কালীবাড়ী পাগলার মোড়ে দুটি পাকা ভবন নির্মাণকাজ চলমান, একাজগুলো বেশির ভাগই রাতের আঁধারে করা হচ্ছে। এ বিষয়ে কালীবাড়ী পাগলার মোড়ে স্থাপনা নির্মাণকারী মাস্টার বাপ্পা ঘোষ জানান, আমাকে কিছু স্থানীয় লোক এ জায়গার দলিল করতে সহযোগীতা করেছে, তবে বিএস রেকর্ড মূলে জমি ১(১) খতিয়ানের অন্তর্ভুক্ত।

রাতে কাজ করানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শ্রমিকরা দিনে সময় না পাওয়ায় রাতে কাজ করাচ্ছি। এ বিষয়ে শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি তহশিলদার পরিমলেন্দু বড়াল জানান, বার বার নির্মাণকাজে বাধা প্রদান করা হয়েছে। বাধা দিলে তারা বলেন, আপনি চলে জান আমরা অফিসে যোগাযোগ করে আসছি। আমার কথা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করলে আমি কী করব। এ বিষয়ে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, আমি একটি জরুরি মিটংয়ে আছি। মিটিং শেষে বিষয়টি জেনে তদন্ত করে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেব।
মঠবাড়িয়া ॥ সংবাদদাতা, মঠবাড়িয়া পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে এ সকল জমি দখলের নেপথ্যে সহযোগিতা করার গুঞ্জন রয়েছে জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার ও উচ্চমান সহকারী বজলুর রহমানের বিরুদ্ধে। এ ব্যপারে জেলা পরিষদ উচ্চমান সহকারী বজলুর রহমান জোগসাজশের কথা অস্বীকার করে বলেন, একবার নিষেধ করে আসছি। আবার কাজ শুরু করলে নোটিস দেযার ব্যবস্থা করব।
জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সরেজমিনে গিয়ে সার্বিক বিষয়ে নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিল করব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »