রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নাদিম জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশে সাংবাদিকরা কতটা অনিরাপদ
প্রকাশ: ১৮ জুন, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাদিম জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশে সাংবাদিকরা কতটা অনিরাপদ

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন। রোববার (১৮ জুন) সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

এতে নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ শাখা আলাদা ব্যনারে অংশ নেয়।

বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম জীবন দিয়ে প্রমাণ করেছেন এ দেশে সাংবাদিকতা কতাটা অনিরাপদ। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। অপরাধীরা সুনির্দিষ্টরা চিহ্নিত হয়েছে। সুতরাং এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সাগর-রুনি হত্যার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, সরকার তথা দেশের জন্য এটি চরম কলঙ্কের। এই হত্যা মামলা আদৌ বিচারের মুখ দেখবে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। মানববন্ধন থেকে সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর গণমাধ্যম আইন দ্রুত পাসের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।

এদিকে একই দাবিতে জেলার মান্দা উপজেলাতেও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাতে বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা নজরুল ইসলাম, জিল্লুর রহমান ও পলাশ চন্দ্র প্রমুখ।

আরওবক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন। , সাবেক সভাপতি নবির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয় ও কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »